যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে সবচাইতে বেশি বিভেদের ভোট চলছে
আমেরিকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বিভেদপূর্ণ নির্বাচনের ভোট শুরু হয়েছে। প্রথম ভোটগ্রহণ শুরু হয় ভারমন্টে। এর মধ্যেই প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড।
নির্বাচনের শেষ সময়গুলো উভয় প্রার্থীই দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের টানার চেষ্টা করে কাটাচ্ছেন।
দেশজুড়ে চালানো জরিপে দেখা যাচ্ছে, জো বাইডেন বেশ এগিয়ে রয়েছেন। কিন্তু যেসব রাজ্যের ভোটের ফলাফলে নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে, সেসব রাজ্যে উভয়ের অবস্থান বেশ কাছাকাছি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চারটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ রাজ্যে প্রচারণা চালিয়েছেন। নর্থ ক্যারোলিনা, স্ক্র্যানটন, পেনসিলভানিয়ায় প্রচারণা চালিয়েছেন। সেখানে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর হবে সবচেয়ে ভালো অর্থনীতির বছর।
পেনসিলভানিয়াতে প্রচারণা চালিয়েছেন জো বাইডেনও। ওহাইয়োতে প্রচারণায় বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ব্যাগ গুছিয়ে চলে যাবার সময় হয়েছে।
''টুইট রাগ, ঘৃণা, ব্যর্থতা আর দায়িত্বহীনতার যথেষ্ট হয়েছে।'' তিনি বলছেন।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটাভুটি নিয়ে আইনি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচনের সব ভোট গণনা হতে সব মিলিয়ে বেশ কয়েকদিন লেগে যেতে পারে। তবে কে বিজয়ী হতে যাচ্ছে, সেটা পরদিন সকালের মধ্যেই আভাস পাওয়া যায়।
তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, এই বছর চূড়ান্ত ফলাফল জানতে বেশ কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। কারণ এই বছরে রেকর্ড সংখ্যক পোস্টাল ব্যালট পড়েছে।
আবার একেক রাজ্যে ডাকযোগে আসা ভোট গণনার একেক নিয়ম থাকায় অনেক সময় সেখানকার ফলাফল জানতে বেশ সময় লাগে।
সর্বশেষ ২০০০ সালে নির্বাচনের ফলাফল চূড়ান্ত হতে এক মাসের বেশি সময় লেগে গিয়েছিল। সেইবার সুপ্রিমকোর্টের রায়ে ফলাফল চূড়ান্ত হয়।
হোয়াইট হাউজে একটি ইলেকশন নাইট পার্টির আয়োজন করছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেলাওয়ারে উইলমিংটনে বসে নির্বাচনী রাত পর্যবেক্ষণ করবেন জো বাইডেন।
এদিকে, নির্বাচনী রাতে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এবং হোয়াইট হাউজের কাছের একটি পার্কে বিক্ষোভ অবস্থান করবে বলে জানা যাচ্ছে।
অনেক দেশে জাতীয়ভাবে একক প্রার্থীকে ভোট দেয়ার নিয়ম থাকলেও, মার্কিন নির্বাচনের পদ্ধতি অনুযায়ী, ভোটাররা রাজ্যভিত্তিক প্রার্থী বাছাই করে থাকেন।
প্রতিটি অঙ্গরাজ্যে জনসংখ্যার বিচারে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল কলেজের ভোট থাকে। ওই রাজ্যে সবচেয়ে বেশি ভোট যিনি যান, সেখানকার সবগুলো ইলেকটোরাল কলেজের ভোট তার পক্ষে যোগ হয়।
প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।
করোনাভাইরাস মহামারির মধ্যেই মঙ্গলবারের ভোট হচ্ছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।-বিবিসি বাংলা


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা