এবার কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। খবর আলজাজিরার।
এক টুইট বার্তায় কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্বাস্থ্য সংস্থার পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন যে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তার দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।
তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তেদ্রোস আধানম। করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব। করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম।
৫৫ বছর বয়সী তেদ্রোস আধানম ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী।
কোভিড-১৯ থেকে রক্ষা পেতে হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে সবার প্রতি বারবারই আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি তারা রোগনির্ণয়, টেস্ট, শনাক্ত করা ও সেই সঙ্গে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা