আমি মুসলিমদের প্রতি শ্রদ্ধাশীল: ম্যাকরোঁ
মহানবী (সা.) এর কার্টুন নিয়ে মুসলিমরা যে মর্মাহত তা অনুধাবন করতে পেরেছি বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।
আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মুসলিমদেরকে শ্রদ্ধা করেন বলেও জানান তিনি।
এসময় কার্টুন প্রকাশে সরকারের কোনো হাত নেই এবং সরকার এর প্রদর্শন করতে চায়নি বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, আমি তাদের প্রকাশিত অনুভূতিগুলো বুঝতে পারি এবং তাদের শ্রদ্ধা করি। তবে আমার ভূমিকাটাও তাদের বুঝতে হবে। শান্তির প্রচারএবং অধিকার রক্ষা এই দুইটি জিনিস আমি চয়েছি।
তিনি বলেন, আমি সবসময় আমার দেশে কথা বলার, লেখার, চিন্তাভাবনা করার, স্বাধীনতাকে রক্ষা করব।
ম্যাকরোঁ বলেন, কার্টুন প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি প্রকল্প ছিলো না। এটি একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন এঁকে রাসূলের (সা.) অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা আমি বুঝতে পারি।
মহানবীর (সা.) কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাকরোঁ বলেন, তার সরকার এ কার্টুন আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিলো। কিন্তু কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে, তিনি কার্টুনগুলো সমর্থন করেন।
ম্যাকরোঁ বলেন, আজ বিশ্বে এমন কিছু লোক রয়েছে যারা ইসলামকে বিকৃত করে এবং দাবি করে যে, তারা ধর্ম রক্ষা করছে। এজন্য তারা হত্যা করে, জবাই করে। ইসলামের নামে কিছু চরমপন্থি আন্দোলন রয়েছে। আর এগুলো ইসলামের জন্যই সবচেয়ে বড় সমস্যা। এর কারণে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদীর শিকার ৮০ ভাগই মুসলিম এবং এটি আমাদের সকলের জন্যই সমস্যা।
আল জাজিরার প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ম্যাকরোঁ সাক্ষাৎকারে ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ যে বিভেদ ইস্যু তৈরি হয়েছে সে বিষয়ে স্পষ্ট করার চেষ্টা করেছেন।
বিশারা বলেন, আমি মনে করি ক্ষতি হয়ে গেছে। তবে এটি ক্রমবর্ধমান চালিয়ে যাওয়ার দরকার আছে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই। কারণ, দিনের শেষে এখানে কোনো বিজয়ী নেই। কিন্তু ক্ষতি সবারই। বিশেষ করে ইউরোপের মুসলিমরা ক্ষতির মুখে পড়বে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা