ইসলামকে অপমান করায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব ইরানের
ইসলাম ও মুহাম্মদ (সা.) কে অপমান করায় প্রতিবাদ জানাতে তেহরানে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে ইরান। মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেয়ায় ফ্রান্সের রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক উপ-মহাপরিচালকের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ভীতি ও র্ঘণা ছড়িয়ে দেয়া গভীরভাবে দুঃখজনক, অথচ এর মাধ্যমে যোগাযোগ, সহানুভূতি এবং সহাবস্থানকে প্রমোট করা উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, চরমপন্থীদের কর্মকাণ্ডের যে ‘অযৌক্তিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে ফরাসি কর্মকর্তারা তা কেবল ‘বিরুদ্ধবাদী মনোভাব বৃদ্ধির’ ক্ষেত্র তৈরি করবে। সেখানে বলা হয়, ফ্রান্সের কর্তৃপক্ষের কাছে ইরানের প্রতিবাদ পৌঁছে দেয়া হবে বলে ফ্রেঞ্চ রাষ্ট্রদূত তেহরানের কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন।
মহানবী (সা.) এর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করার পর হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ এ ধরনের কার্টুন ছাপানো থেকে বিরত থাকবে না।
এর জবাবে কুয়েত, কাতার, জর্ডান, মরক্কো ও তুরস্কসহ বেশ কয়েকটি মুসলিম দেশ ফ্রান্সের পণ্য বর্জন করতে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানায়। তবে ইরান এখনও পণ্য বর্জনের পথে হাঁটেনি। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুহাম্মদ (সা.)-এর কার্টুনকে সমর্থন করে মাক্রোঁ চরমপন্থীদের উৎসাহিত করছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা