জনমত জরিপে এগিয়ে বাইডেন
৩ নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র নয়দিন বাকি। চলছে ট্রাম্প-বাইডেন দুই প্রতিদ্বন্দ্বীর শেষ পর্যায়ের নির্বাচনী প্রচার। এ নির্বাচন নিয়ে দেশটির জাতীয় পর্যায়ের বেশির ভাগ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।
অধিকাংশ রাজ্যে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট যেকোনো একটি দলের আধিপত্য থাকায় এখন দুই প্রার্থীরই নজরে থাকছে নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলো, বিশেষ করে মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনা। এ রাজ্যগুলোয় দুই প্রার্থীর মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে শেষ মুহূর্তের প্রচারের মাধ্যমে নিজেদের জায়গা করে নেয়ার জন্য উভয় প্রার্থীই পরিভ্রমণ করছে প্রধান সেসব ব্যাটলগ্রাউন্ড রাজ্যে। খবর বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও সিএনএন।
এবার ভিন্ন রকম পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। চলমান করোনা মহামারীতে গুরুতরভাবে পর্যুদস্ত দেশটি। করোনাসংকট বাজেভাবে সামাল দেয়ায় ট্রাম্পের প্রতি ব্যাপকভাবে ক্ষুব্ধ দেশটির জনগণ। তাই দ্বিগুণ প্রচেষ্টায় তিনি সক্রিয় মানুষের মন পেতে। কিন্তু জনগণের মনোভাব পরিবর্তন করে পরিস্থিতি নিজের পক্ষে আনার জন্য ট্রাম্পের হাতে সময় বেশি নেই। এরই মধ্যে শুক্রবার পর্যন্ত ৫ কোটি ৬৫ লাখেরও বেশি ভোটার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা ডাকের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেছেন। আগাম ভোট পড়ার এ গতি অব্যাহত থাকলে এক শতাব্দীর বেশি সময় পর এবার ভোট পড়ার হার সর্বোচ্চ হতে পারে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্টের দেয়া তথ্য। জনগণের বিপুল সাড়ার কারণে আগাম ভোটের মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবর মিলছে। মূলত নির্বাচনের দিনে ভিড়ভাট্টা এড়াতেই করোনাভাইরাস মহামারীর মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার নিজ রাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দেয়ার পর ট্রাম্প নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও উইসকনসিনে প্রচারণা চালিয়েছেন। এসব রাজ্যে তিনটি জনসভায় দেয়া ভাষণে তিনি করোনাভাইরাস মহামারীর সমাপ্তি দৃশ্যমান করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাইডেন আরো কভিড-১৯ জনিত বিধিনিষেধের পক্ষ নিয়ে চাকরির বাজারকে হুমকির মুখে ফেলতে পারেন বলে হুঁশিয়ার করেছেন।
ওহাইওতে ট্রাম্প বলেছেন, তার প্রচার শিবির ভালো করছে এবং তিনি জনমত জরিপের ফলাফল নিয়ে মোটেই উদ্বিগ্ন নন। রোববার নিউ হ্যাম্পশায়ারে গিয়ে ম্যানচেস্টার শহরে জনসভা করেছেন ট্রাম্প। নির্বাচনের আগপর্যন্ত চূড়ান্ত পর্যায়ের প্রচারে তিনি একদিনে পাঁচটি জনসভা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
এদিকে শনিবার বাইডেন পেনসিলভানিয়ায় দুটি জায়গায় প্রচার চালিয়েছেন। রোববার কোনো প্রচারের সূচি রাখেননি তিনি। তবে এ দিনটিতে সাবেক এ ভাইস প্রেসিডেন্ট সাধারণত গির্জায় কাটান।
পেনসিলভানিয়ায় প্রচারকালে ফের দেশের স্বাস্থ্য সংকটকে গুরুত্ব না দেয়ার জন্য ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন এবং শীতের মাসগুলোতে মহামারীর তীব্রতা ফের বাড়তে পারে বলে সতর্ক করেছেন। ট্রাম্পের নেয়া উদ্যোগ উল্লেখ করে তিনি যোগ করেন, আমরা আমাদের পথ পরিবর্তন না করলে অন্ধকার শীতকালের দিকে এগিয়ে যাব।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। বর্ণবাদ, অর্থনৈতিক অভিঘাতের সঙ্গে ঊর্ধ্বমুখী সংক্রমণের বাস্তবতায় হোয়াইট হাউজের টিকিট পেতে এসব রাজ্যে জয় পেতে মরিয়া ট্রাম্প ও বাইডেন উভয়েই। কেননা এ রাজ্যগুলোই শেষ পর্যন্ত নির্ণায়ক হিসেবে আবির্ভূত হতে পারে বলে উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা