স্যামসাং-এর চেয়ারম্যান মারা গেছেন
বিশ্বের সেরা কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যে ব্রান্ডের মধ্যে স্যামসাং অন্যতম। মাঝে মধ্যেই শীর্ষ স্থানে অবস্থান করে প্রতিষ্ঠানটি। ১৯৩৮ সালে লি বিয়ং চল-এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তারই ছেলে লি কুন হি। রোববার (২৫ অক্টোবর) ৭৮ বছর বয়সে মারা গেছেন এ স্বপ্নদ্রষ্টা।
এক বিবৃতিতে স্যামসাং জানায়, মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার সন্তান ও স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং ও পরিবারের সদস্যরা। তার অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে স্যামসাং পরিবার। স্যামসাংয়ের পাশাপাশি লি কুন হি নিজেও গড়ে উঠেছিলেন, খেতাব পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার শীর্ষ ধনীর।
লি’র নেতৃত্বে স্মার্টফোন উৎপাদনে স্যামসাং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়। এক পর্যায়ে এটি এত বড় হয়ে ওঠে যে, দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের এক পঞ্চমাংশই ছিলো স্যামসাংয়ের অবদান। তার অবর্তমানে প্রতিষ্ঠানটি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।
“নতুন ব্যবস্থাপনার” সঙ্গে স্যামসাংকে ১৯৯৩ সালে পরিচয় করিয়ে দিয়েছিলেন লি কন-হি। স্যামসাং জানিয়েছে, তার ওই ব্যবস্থাপনাই “বৈশ্বিক সমাজকে এগিয়ে নিতে সেরা প্রযুক্তি সরবরাহের প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে উদ্বুদ্ধ করেছে”। পুরো দক্ষিণ কোরিয়ার মোট জিডিপির এক পঞ্চমাংশই আসে স্যামসাং ইলেকট্রনিক্স থেকে।
আইনি জটিলতার কবলেও পড়েছিলেন সদ্য প্রয়াত এ স্যামসাং চেয়ারম্যান। ১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ঘুষ প্রদানের অভিযোগ এসেছিল তার নামে। আর ২০০৮ সালে তোলা হয়েছিল কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগ।
কিন্তু আনুষ্ঠানিকভাবে দুটি অপরাধ থেকেই ক্ষমা পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে দ্বিতীয় ক্ষমার সময় দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রী বলেছিলেন, “তিনি যাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নিজ পদে ফিরতে পারেন এবং ২০১৮ সালে পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকের জন্য ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন” সে লক্ষ্যেই কাজটি করেছেন তারা।
লি কন-হি স্যামসংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ং চল এর তৃতীয় সন্তান। সে হিসেবে অনেক দিন ধরেই লি’র সন্তান লি জে-ইয়ং-কে স্যামসাং নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু তিনি নানাবিধ আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মাঝখানে দুর্নীতির দায়ে প্রায় এক বছর কারাদণ্ডও ভোগ করেছেন তিনি। তাই স্যামসাংয়ের নতুন নেতৃত্ব নিয়ে জটিলতা দেখা দিতে পারে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা