টাকার খেলায়ও বাইডেন এগিয়ে
যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে অর্থ ব্যয়ের প্রতিযোগিতা। আর এ ব্যাপারটি দৃশ্যমান হয় নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। উল্লেখ্য, প্রার্থীরা প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করতে পারেন ঢাক-ঢোল পিটিয়ে। তবে সে অর্থ ব্যয়ের সঠিক হিসাব সাবমিট করতে হয় কর্তৃপক্ষ সমীপে। যারা চাঁদা/ডোনেশন প্রদান করেন তাদেরও ট্যাক্স ডিপার্টমেন্টসহ বিভিন্ন সংস্থার কাছে জবাবদিহি করতে হয় আয়ের উৎস সম্পর্কে।
সর্বশেষ তথ্য অনুযায়ী গত মাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যো বাইডেন ১৩০ মিলিয়ন ডলার বেশি তহবিল সংগ্রহ করেছেন। শেষ মুহূর্তে নির্বাচনী তহবিল ফুলে-ফেঁপে উঠার মধ্য দিয়ে বাইডেনের বিজয়ের পথ সুসংহত হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বাইডেনের তহবিলে সেপ্টেম্বরে এসেছে ৩৮৩ মিলিয়ন ডলার। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৪৭.৮ মিলিয়ন ডলার। নির্বাচনী তহবিলের ওপর গভীরভাবে পর্যবেক্ষণরত ফেডারেল সংস্থা শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। সেপ্টেম্বর মাসে বাইডেনের প্রচার তহবিলে ছিল ৪৩২ মিলিয়ন ডলার। অপরদিকে ট্রাম্পের ছিল ২৫১.৪ মিলিয়ন ডলার। এর ফলে সেপ্টেম্বরে শুধু গণমাধ্যমে ভোট প্রার্থনার বিজ্ঞাপনে বাইডেনের ব্যয় টাম্পের চেয়ে ১০ মিলিয়ন ডলার বেশি। সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বাদের গিন্সবার্গ পরলোকগমনের পর বাইডেনের জন্য অর্থ প্রদানে হিড়িক পড়ে গেছে। প্রয়াত বিচারপতির শূন্য আসনে ট্রাম্পের পছন্দের ব্যক্তিকে অধিষ্ঠিত করা নিয়ে রিপাবলিকানরা ব্যতিব্যস্ত হয়ে পড়ায় সাধারণ ভোটারের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে এবং বাইডেনের পক্ষে ভোট-বিজ্ঞাপণকে তারা বিজয়ের অন্যতম হাতিয়ার ভাবছেন। একেকজন ৫, ১০, ২০ ডলার করেও চাঁদা দিচ্ছেন বাইডেনকে। বারাক ওবামার নির্বাচনী তহবিল গড়ার সময়ে এমন হিড়িক পড়েছিল সারা আমেরিকায়। এভাবে অর্থ প্রদানের মধ্য দিয়ে বাইডেনের প্রতি সিদ্ধান্তহীন ভোটারের সমর্থন বাড়ছে বলেও মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বছরের শুরুতে রিপাবলিকানরা ট্রাম্পের পক্ষে ভোট প্রার্থনার বিজ্ঞাপনবাবদ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেছিল। তবে রিপাবলিকানদের সে প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। করোনার প্রকোপ মহামারিতে রূপ নেওয়া এবং করোনা রোধে ট্রাম্পের সীমাহীন উদাসীনতার ব্যাপারটি অনেক বিত্তশালীকেও হতাশ করেছে। অনেকেই হাত গুটিয়ে নিয়েছেন ট্রাম্পের কাছ থেকে। সর্বশেষ এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে বৃহস্পতিবার দেখা গেছে, জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে বাইডেন ১১% এগিয়ে রয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা