কেবল সঠিক কৌশলেই করোনা মহামারি কাটিয়ে ওঠা যেতে পারে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, দেশগুলো যদি সঠিক উপায় অবলম্বন করে তাহলেই কেবল করোনাভাইরাস মহামারি দ্রুতই কাটিয়ে ওঠা যেতে পারে। যদি সঠিক কৌশল প্রয়োগ করা না হয়, তাহলে এই মহামারি দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই সতর্কবার্তা দিয়েছেন। আফ্রিকাবিষয়ক ওই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমাদের হাতে যে কৌশল রয়েছে তা যদি যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে আমরা এই মহামারিকে দ্রুত শেষ করতে পারবো।
চলতি বছরের শেষের দিকে অথবা ২০২১ সালের শুরুতে করোনাভাইরাসের যেকোনও একটি ভ্যাকসিন আসতে পারে বলে প্রত্যাশা করেছেন টেড্রোস আধানম।
তিনি বলেন, আমাদের হাতে যেসব সরঞ্জাম আছে; যদি আমরা সেসবের ব্যবহার না করি, তাহলে এটি দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থেকে যেতে পারে। এটা আমাদের সঙ্গে খুব দীর্ঘসময় ধরে থাকতে পারে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ লাখ ৮২ হাজার ২৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৮ লাখের বেশি।
বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ চললেও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর চূড়ান্ত কোনও ভ্যাকসিন কিংবা ওষুধ আবিষ্কার করতে পারেননি। তবে বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক ভ্যাকসিন তৈরির প্রকল্প চলমান রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাসের ভ্যাকসিনের উদ্যোগ ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস (কোভ্যাক্স)’ ফ্যাসিলিটির পাইপলাইনে ৯টি পরীক্ষামূলক ভ্যাকসিন রয়েছে। আগামী বছরের শেষের দিকে বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স। যদিও এই ভ্যাকসিন সংগ্রহের এই জোটের এখনও পর্যাপ্ত তহবিলের জোগান হয়নি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা