ইংল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ শুরু
দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডে স্থানীয় লকডাউনের তিন স্তরের কঠোর বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে সোমবার হাউস অব কমন্সে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি; যা আগামী বুধবার থেকে কার্যকর হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনও সমাধান নয়। কেন দ্বিতীয় দফায় দেশজুড়ে লকডাউন জারি করা সম্ভব নয়; সেব্যাপারেও ব্যাখ্যা দেন তিনি। লকডাউনে দেশের অর্থনীতি এবং শিশুদের স্কুলে যেতে না পারায় শিক্ষার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি না, এটা কোনও সঠিক সমাধান।
চলমান করোনা মহামারিতে জীবনাচরণের পরিবর্তনে মানুষের জীবন বাঁচানোর প্রমাণ মিলেছে বলে জানান তিনি। তিন স্তরের বিধি-নিষেধের ব্যাপারে তিনি বলেন, কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বিধি নিষেধ আনা হবে; যা দেশের বেশিরভাগ অঞ্চলে কার্যকর হতে পারে।
মাঝারি মাত্রার এই বিধি-নিষেধে করোনা মোকাবিলায় দেশের বর্তমান পদক্ষেপ এবং ছয় জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা এবং রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এছাড়া উচ্চ মাত্রার বিষি-নিষেধের আওতায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে সংক্রমণ রোধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় কোনও পরিবারের ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশিরা অংশ নিতে পারবেন না।
এছাড়া স্থানীয় বিধি-নিষেধের আওতায় যেসব এলাকা রয়েছে; সেসবের বেশিরভাগই সর্বোচ্চ মাত্রার বিধি-নিষেধের অন্তর্ভূক্ত হবে। এতে ঘরোয়া অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি বাগানেও জমায়েত হতে পারবেন না। এসব এলাকায় সব ধরনের বার এবং পাব বন্ধ থাকবে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ লাখ ৮২ হাজার ২৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৮ লাখের বেশি। করোনার প্রথম ধাক্কায় যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে ৪৬ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখের বেশি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা