থাইল্যান্ডে বাস-ট্রেনের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু
থাইল্যান্ডে একটি বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আরও ডজন খানেক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। থাই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে থাকা যাত্রীরা একটি মন্দিরের উদ্দেশে যাত্রা করেছিলেন।
ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজে দেখা গেছে ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে উল্টে পড়ে আছে একটি বাস। উদ্ধারকর্মীরা বলছেন, উদ্ধারকাজে তাদের ক্রেনের দরকার হবে।
ব্যাংককের গভর্নর মৈত্রি ত্রিতিল্যানোন্দ বলেন, দুর্ঘটনার সময় ওই বাসটিতে প্রায় ৬০ জন ছিল। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও-চা। তিনি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সড়কে বিভিন্ন নিরাপত্তার মানদণ্ডের ভঙ্গুর অবস্থা এবং সড়কে ব্যস্ততার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।
২০১৮ সালে ওয়ার্ল্ড হেলথ (ডব্লিউএইচও) অরগ্যানাইজেশনের এক প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড।
২০১৮ সালের মার্চে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে এক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ডজন খানেক মানুষ। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ওই হতাহতের ঘটনা ঘটে। এর আগে ২০১৬ সালে একটি ট্রেন ও একটি ডাবল ডেকার বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা