ভারতে করোনার সংক্রমণ ৭০ লাখ ছাড়াল
ভারতে করোনার শনাক্ত সংক্রমণের সংখ্যা ৭০ লাখ ছাড়াল। দৈনিক সংক্রমণের সংখ্যার বিচারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মহামারি এই ভাইরাসটিতে শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রকে ভারত যে কোনো দিন টপকাতে পারে।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী নতুন করে আরও প্রায় ৭৫ হাজার মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ৭০ লাখ ৫০ হাজার। যুক্তরাষ্ট্রে ৭৬ লাখের বেশি।
আল-জাজিরা এক প্রতিবেদনে লিখেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণ কিছুটা কমলেও মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মানুষের অনীহা নিয়ে সতর্ক করেছেন শীর্ষ স্বাস্থ্য ও ভাইরাস বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি। বিশ্বের সর্বাধিক জনবহুল কিছু শহর রয়েছে দেশটিতে। অন্য অনেক দেশের চেয়ে নমুনা পরীক্ষা কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক কম দেখাচ্ছে।
ভারতীয়দের মধ্যে অ্যান্টিবডি নিয়ে করা নানা সমীক্ষা ও গবেষণায় দেখা যাচ্ছে যে, সরকারিভাবে দেশটিতে করোনার যে সংক্রমণের কথা বলা হচ্ছে, সংক্রমণের হার তার চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে বলে শঙ্কা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ বুলেটিন অনুযায়ী, ভারতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন; যা শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার মানুষের।
তবে কিছু বিশেষজ্ঞ যুক্তি দিচ্ছেন, দূর্বল সরকারি হিসাব পদ্ধতি, দূর্বল স্বাস্থ্য অবকাঠামো এবং অপর্যাপ্ত নমুনা পরীক্ষার কারণে ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর এই সংখ্যা নির্ভরযোগ্য হতে পারে না।
অর্থনীতি সচল করার জন্য মার্চে জারি কঠোর লকডাউন নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারত সরকার অবিরতভাবে বিধিনিষেধ প্রত্যাহার করা শুরু করলে সংক্রমণ বাড়তে থাকে। এক সময় দৈনিক তা লাখে গিয়েও ঠেকেছিল।
বৃহস্পতিবার থেকে অর্ধেক দর্শকের অনুমতি নিয়ে খুলে যাচ্ছে পেক্ষাগৃহ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সামনে পূজাসহ উৎসবের মৌসুম আসায় বৃহৎ পরিসরে জনাসমাগম হলে ভারতের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা