পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত সরকার
পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। তবে এক্ষেত্রে জুড়ে দেয়া হয়েছে দু’টি শর্ত। সেগুলো হচ্ছে-পিয়াজ আমদানি করা যাবে প্রতি জাতের সর্বোচ্চ ১০ হাজার টন এবং জাহাজীকরণ হবে কেবল ভারতের চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। বেঙ্গালুরু রোজ ও কৃষ্ণপুরাম-এই দুই জাতের পিয়াজ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।
গত ৯ অক্টোবর ভারতের বৈদেশিক বাণিজ্য শাখার এক আদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা সংশোধন করে এই আদেশ জারি করা হয়। এর আগে, গত ১৩ সেপ্টেম্বর ভারত পিয়াজ রপ্তানি বন্ধের পর এই প্রথম দুই জাতের পেঁয়াজ রপ্তানির অনুমোদন করল। এমন শর্তের কারণে এই কায়দায় শেষ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ ভারত থেকে বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ আমদানি হয় মূলত স্থলবন্দর দিয়ে; সমুদ্রবন্দর দিয়ে ভারত থেকে এ দেশে পেঁয়াজ আমদানির রেকর্ড নেই।
অন্যদিকে ভারতের সেই পেঁয়াজ এলে বিকল্প দেশ থেকে পিয়াজ আনা নিয়েও শঙ্কা তৈরি হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
এ বিষয়ে পিয়াজ আমদানিকারক ওকেএম ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অসিয়র রহমান জানান, আমি মিয়ানমার থেকে পেঁয়াজ এনেছি; পাকিস্তান থেকেও আসার পথে রয়েছে। ভারতের এই খবরে আমি আমদানি অনুমতি নিলেও এখন আর ঋণপত্র খুলব না। রপ্তানি নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে দেওয়ার ক্ষেত্রে এটি ভারতের প্রথম পদক্ষেপ।
কিন্তু এর ফলে দুই জাতের পেঁয়াজ রপ্তানির খবর বাংলাদেশের আমদানিকারকদের মধ্যে আতঙ্ক ছড়াবে নিশ্চিত। তাই সরকার চাইলে একটি পদক্ষেপ নিতে পারে বলেও মত দেন তিনি।
অসিয়র রহমান বলেন, কত দিন পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে তার একটি ঘোষণা দেওয়া। তাহলে আমদানিকারকরা নিশ্চিন্তে তত দিন পর্যন্ত অন্য দেশ থেকে পিয়াজ আনবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা