দ্রুত গলছে হিমালয়ের বরফ, চিন্তিত বিজ্ঞানীরা
হিমালয়ের প্রকৃতিতে জমছে রাশি রাশি ধূলা। এর ফলে অবস্থা হতে চলেছে ভয়ানক। এশিয়া ও আফ্রিকা মহাদেশের ধূলার জেরে দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের বরফ। একটি নতুন গবেষণায় এমনই দাবি করেছে বিশেষজ্ঞরা।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, পশ্চিম হিমালয়ের উঁচু পর্বতমালার ওপর ধুলা বয়ে যাওয়ায় দ্রুত গলছে তুষার।
ন্যাচার ক্লাইমেট চেঞ্জ-এর রিপোর্ট অনুসারে, পর্বতমালার ওপর দিয়ে উড়ে আসা ধূলিকণা তুষার গলানোর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে। এর কারণ, ধূলিকণা সূর্যের আলো শোষণ করে আশেপাশের এলাকা উত্তপ্ত করে তোলে। ফলে ওই এলাকার তাপমাত্রা বেড়ে গিয়ে গলতে শুরু করতে পারে বরফ। উদ্বেগের বিষয় হল দ্রুত বরফ গলে যাওয়ার ফলে তা প্রাকৃতিক বাস্তুশাস্ত্রেও প্রভাব পড়ে। হিমবাহ থেকে নেমে আসা মিষ্টি পানি নদীর তীরে প্রবাহিত হয়। এটি স্বাভাবিক তুষার গলানোর প্রক্রিয়া থেকে আসে। একটি অনুমান অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৭০০ মিলিয়ন মানুষ তাদের মিষ্টি পানির প্রয়োজনের জন্য হিমালয় বরফের ওপর নির্ভর করে।
কিন্তু মুশকিল হল, দ্রুত যদি হিমালয়ের বরফ গলতে শুরু করে তবে এই নদীগুলোতে পানির পরিমাণ বেড়ে যাবে। ফলে এতকাল ধরে চলে আসা এক বাস্তু পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
গঙ্গা, ব্রহ্মপুত্র, ইয়াংজি এবং হুয়াংসহ ভারত ও চীনের অনেকগুলো প্রধান নদী হিমালয় থেকে উৎপন্ন। সুতরাং, এই অঞ্চলে তুষার গলা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হতে পারে।
কিন্তু কেন এমন আশঙ্কা? বিজ্ঞানীরা বলছেন, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের ধূলা রাশি খুব উচ্চতায় পৌঁছে গিয়েছে, ফলে তা হিমালয় অঞ্চলে তুষার গলে যাওয়ার প্রক্রিয়ায় বিস্তৃত প্রভাব ফেলেছে। সূত্র: দ্য কনভারসেশন, নিউজ রুম


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা