উহানের অনেক আগেই বিশ্বে করোনা ছড়িয়েছিল, নতুন দাবি চীনের
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে কোণঠাসা চীন। এবার নিজেদের বাঁচাতে নতুন এক দাবি করল বেজিং। চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া চুনিংয়ের দাবি, উহানের করোনা সংক্রমণের অনেক আগেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মারণ ভাইরাস ছড়িয়েছিল। তবে উহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল।
গত বছরের শেষের দিক থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেখানকার সামুদ্রিক বাজার থেকে এই রোগ ছড়িয়েছিল বলে দাবি করেছিল চীন। এদিনও সেই দাবিতে অনড় থেকেছে তারা।
বেজিংয়ের সাংবাদিক বৈঠকে হুয়া দাবি করেন, চীনের উপর দোষ চাপাচ্ছে গোটা দুনিয়া। অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। তার দাবি, উহান যখন মারণ ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে। নিজেদের পিঠ চাপড়ে হুয়ার মন্তব্য, চীনতো ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল। চীনে করোনা ভাইরাসের জিনের গঠন বিন্যাস পরীক্ষা করা হয়েছে। তাতেই এই প্রমাণ মিলেছে বলে খবর। হুয়া জানিয়েছেন, ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বোঝা গেছে, ইউহান থেকে নাকি এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি। তাদের আরও দাবি, চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে চীনা বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া বলেছেন, উহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। আমেরিকা এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে। বলা হয়েছে, চীনের ওয়েট মার্কেট থেকে ভাইরাস নাকি বাদুড় ও প্যাঙ্গোলিনের মারফৎ ছড়িয়ে পড়েছে। এই তথ্যও ভুল বলে দাবি করেছেন হুয়া।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা