সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন; শক্ত অবস্থানে ইউরোপ
সৌদি আরবে অনুষ্ঠেয় আসন্ন জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সৌদি সরকারের বাজে রেকর্ডের কারণে ইউরোপীয় পার্লামেন্ট এই আহ্বান জানাল। খবর ডয়েচে ভেলে’র।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রায় সর্বসম্মতভাবে ইউরোপীয় পার্লামেন্টে পাস হয়েছে। এর ফলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বিষয়টি নিয়ে বৈঠকে বসতে বাধ্য হবেন।
ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে, সৌদি আরবে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য পাস হওয়া প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪১৩টি এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪৯টি। ভোটদানে বিরত ছিলেন ২৩৩ জন সদস্য। যেসব কারণে সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে তার প্রথম সারিতেই রয়েছে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে সামরিক আগ্রাসন চালানোর বিষয়টি। এ আগ্রাসনে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছেন।
এছাড়া, ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
গতমাসে ইউরোপীয় পার্লামেন্ট ইয়েমেনে আগ্রাসন এবং জামাল খাশোগি হত্যার জন্য সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার পাস হওয়া ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, সৌদি আরবে ব্যাপকভিত্তিক মৃত্যুদণ্ড কার্যকর, আলী মোহাম্মদ বাকির আল-নিমর নামে এক কিশোর অ্যাক্টিভিস্টকে কারারুদ্ধ ও মৃত্যুদণ্ড দেওয়া এবং নারী মানবাধিকার কর্মীদেরকে জেল-জুলুমের শিকার করাসহ নানাভাবে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা