করোনার বড় দুঃসংবাদ দিল ডব্লিউএইচও
বিশ্বের প্রায় দশ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এর ফলে বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক মাইক রায়ান সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় এই শঙ্কার কথা জানিয়েছেন।
নির্বাহী বোর্ডের ওই সভায় চীনের বিরুদ্ধে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সঠিক তথ্য ঠিক সময়ে বিশ্বের কাছে সরবরাহ না করতে পারার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝ্যাং ইয়াং বলেছেন, চীন সব সময় তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে স্বচ্ছ এবং দায়িত্বশীল ছিল।
মাইক রায়ান বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার কিছু অঞ্চলে প্রাদুর্ভাব বেড়ে চলেছে। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় পূর্বাঞ্চলের কিছু অংশে সংক্রমণ এবং মৃত্যু বেড়েছে। তিনি বলেন, আমাদের সবচেয়ে ভালো অনুমান অনুযায়ী- বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। অর্থাৎ প্রতি দশজনের মধ্যে একজন এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন।
তবে এটি বিভিন্ন দেশ, শহর থেকে গ্রামীণ এলাকা এবং গোষ্ঠীর ওপর নির্ভর করছে। কিন্তু এর অর্থ হচ্ছে বিশ্বের বৃহৎ সংখ্যক মানুষ এখনও ভাইরাসটির ঝুঁকিতে আছেন।
তিনি বলেন, আমরা একটি কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। রোগটি ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বিশেষজ্ঞদের ধারণা গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজার থেকে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছে।
রায়ান বলেছেন, করোনাভাইরাসের উৎপত্তির ব্যাপারে তদন্ত করতে আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ তদন্ত দলের তালিকা চীনা কর্তৃপক্ষের বিবেচনার জন্য চীনের কাছে দাখিল করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা।
বৈঠকে জার্মানির প্রতিনিধি বলেছেন, বিশেষজ্ঞদের এই মিশন শিগগিরই মোতায়েন করা হবে। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অস্ট্রেলিয়াও দ্রুত তদন্ত কাজে সমর্থন করছে বলে জানিয়েছেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা