ট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল: হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল বলে জানিয়েছেনহোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। তিনি বলেন, শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল। ওইদিন ট্রাম্পের জ্বর ছাড়াও রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল। যে কারণে চিকিৎসকদের পরামর্শে ট্রাম্পকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে যাওয়ার পর ট্রাম্পের অবস্থার উন্নতি হয়েছে এবং আগের দিনের তুলনায় শনিবার প্রেসিডেন্টের অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মিডোস।
ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মিডোস এসব কথা জানান। স্থানীয় সময় শনিবার রাতে মিডোসের এই সাক্ষাৎকার প্রচার করা হয়।
রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হচ্ছে জানিয়ে তিনি বলেন, শনিবার সকালেও আমরা এটি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। তার জ্বর ছিল এবং অক্সিজেনের মাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল। তারপরও প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই উঠে দাঁড়াচ্ছিলেন এবং চলাফেরা করছিলেন।
তার এই মন্তব্য করোনা আক্রান্ত ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের দেয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে, শুক্রবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের পাশাপাশি মিডোস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তা সত্ত্বেও তিনি হোয়াইট হাউসের কাজ স্বাভাবিকভাবে করেছেন।
পরে ওয়াল্টার রিড এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা প্রেসিডেন্টকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
মিডোস বলেন, চিকিৎসক-সহ আমাদের অনেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে থাকলেও শনিবার সকাল থেকে তার অবিশ্বাস্য উন্নতি ঘটছে।
এদিকে হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন জানিয়েছেন, ট্রাম্প খুব ভালো অনুভব করছেন এবং হোয়াইট হাউসে আবার কাজ করতে চান; তবে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতের পর এক টুইটে ট্রাম্প নিজেই তার এবং ফার্স্ট লেডি মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।
রয়টার্স ও আলজাজিরা


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা