ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বাইডেন
প্রধান প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও শীর্ষ সহযোগীদের অনেকে করোনা আক্রান্ত হয়ে যখন হাসপাতাল-কোয়ারেন্টিনে, তখন একরকম ফাঁকা মাঠে গোল দিচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
বৃহস্পতিবার হঠাৎ ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হওয়ার পরপরই পাল্টে যেতে থাকে ট্রাম্পশিবিরের পরিবেশ।
হিকসের আক্রান্তের পর স্ত্রী মেলানিয়াসহ ট্রাম্পের করোনা পরীক্ষা করা হলে দু’জনেরই রেজাল্ট পজিটিভ আসে।
শুধু তাই নয়, ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন, হোয়াইট হাউসের সাবেক পরামর্শক কেলিয়েন কনওয়েসহ জ্যেষ্ঠ সাত সহযোগীর করোনা পজিটিভ আসার পর তারা এখন হাসপাতাল-কোয়ারেন্টিনে আছেন। গার্ডিয়ান।
করোনা আক্রান্ত হয়ে ট্রাম্প সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার দ্রুতই নিজের ও স্ত্রী জিলের করোনা পরীক্ষা করেন জো বাইডেন।
রেজাল্ট নেগেটিভ আসার সঙ্গে সঙ্গে তার ক্যাম্পেই বিমান উড়িয়ে চলে যায় গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানে। ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে জয়ী হয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হিলারিকে হারিয়ে এগিয়ে গিয়েছিলন ট্রাম্প।
মিশিগানের ভোটারদের নিজের পক্ষে টানতে গিয়ে দেয়া বক্তব্যে ট্রাম্পকে খোঁচা দিতেও ছাড়েননি বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া প্রমাণ করে যে, মহামারীকে গুরুত্ব দেয়া উচিত।
করোনার শুরু থেকেই মহামারীর বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি ও বিদ্রূপ করেন ট্রাম্প। করোনার শুরু দিকে ৭৭ বছর বয়সী বাইডেন ডেলাওয়ারে তার বাসভবনে ছিলেন।
এ জন্য বাইডেনকে ‘স্লিপি জো’, ‘গর্তে লুকিয়ে থাকা কাপুরুষ’ ইত্যাদি বলে অবজ্ঞা করেন ট্রাম্প। এমনকি প্রথম বিতর্কে বাইডেনের মাস্ক পরিধান করা নিয়ে বিদ্রূপ করে তাকে লোকদেখানো মাস্ক পরিধানকারী বলতেও ছাড়েননি।
শেষ পর্যন্ত ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার পর তার আরোগ্য কামনা করলেও করোনা নিয়ে পাল্টা খোঁচা দিতেও ছাড়েননি অভিজ্ঞ রাজনীতিক বাইডেন। শুক্রবার মিশিগানে প্রচারণায় জনগণকে মাস্ক পরিধান, হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানান ডেমোক্রেটিক প্রার্থী।
এ সময় জনগণকে দেশপ্রেমিক হওয়ার জন্যও তাড়া দেন তিনি। বাইডেন বলেন, এ জন্য কঠিন কিছু হওয়ার দরকার নেই। আপনার কাজটি ভালোভাবে করলেই হল।
ট্রাম্পশিবিরে করোনার ধাক্কাটি আসে ২৫ সেপ্টেম্বর শনিবার সুপ্রিমকোর্টের জন্য ব্যারেটসকে বিচারক হিসেবে মনোনয়নের ঘোষণার অনুষ্ঠান থেকে। ওই অনুষ্ঠানে ট্রাম্পের শীর্ষস্থানীয় প্রায় সব সহযোগী উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে তেমন কারও মুখে মাস্ক ছিল না এবং তারা সবাই খুবই কাছাকাছি, গা-ঘেঁষে বসেন। ফলে ট্রাম্পের শীর্ষ সহযোগীদের মধ্যে আরও অনেকের করোনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা না হলেও তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
এতে করে নির্বাচনের মাত্র এক মাসের কম সময় বাকি থাকতে প্রচারণায় ছেদ পড়ছে রিপাবলিকানশিবিরে। আর এই সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড তথা সুইং ভোটার অধ্যুষিত রাজ্যগুলোতে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছে ট্রাম্প।
প্রথম বিতর্কের পর সিএনএনের উপস্থিত জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। এছাড়া বিভিন্ন জনমত জরিপ ও ফান্ড সংগ্রহেও ট্রাম্পকে পেছনে ফেলেছেন বাইডেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা