‘সুস্থ আছেন’ ডোনাল্ড ট্রাম্প, শিগগিরই ফেরার আসা
করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সুস্থ আছেন’ এবং ‘আরও ভালো’ অনুভব করছেন। তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।
চিকিৎসার জন্য একটি সামরিক হাসপাতালে অবস্থান করা ট্রাম্প শনিবার (৩ অক্টোবর) টুইটারে পোস্ট করা চার মিনিটের এক ভিডিও ক্লিপে নিজের স্বাস্থ্যের অবস্থা জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, অসুস্থ বোধ করায় আমি এখানে (হাসপাতালে) এসেছি। তবে এখন অনেক বেশি ভালো অনুভব করছি এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিরে আসব বলে আমি মনে করি।
আমি নির্বাচনী প্রচারণা শেষ করার অপেক্ষায় রয়েছি, যেভাবে এটি শুরু হয়েছিল এবং যেভাবে আমরা এটি করছিলাম, বলেন ট্রাম্প।
ভিডিওতে ট্রাম্পকে নীল জ্যাকেট এবং একটি সাদা শার্ট পরা একটি ডেস্কের পেছনে বসে থাকতে দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় পরবর্তী কয়েক দিনই আমার আসল পরীক্ষা, সুতরাং পরবর্তী কয়েক দিনের মধ্যে কী ঘটে তা আমরা দেখবো।
করোনা আক্রান্ত হওয়া তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ‘সুস্থ রয়েছেন’ বলেও জানান ট্রাম্প।
এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানান, ট্রাম্প সুস্থ আছেন, তবে পরবর্তী ৪৮ ঘণ্টা তার জন্য জটিল হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে ট্রাম্পের প্রধান চিকিৎসকের বরাতে হোয়াইট হাউজের মেডিকেল দল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ‘এখনও ঝুঁকি মুক্ত নন।’
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় শুক্রবার রাতে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে নিজের সব প্রচার প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন ট্রাম্প।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে।
হোয়াইট হাউজ জানিয়েছে, সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ‘কিছু দিন’ ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে থাকবেন এবং সেখানকার প্রেসিডেন্ট স্যুট থেকে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প হোয়াইট হাউস থেকে মাস্ক পরে বের হন এবং সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। তবে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে তিনি কারও সাথে কথা বলেননি।
এ সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের কর্মী এবং তার সাথে থাকা নিরাপত্তা কর্মী ও হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও মাস্ক পরে থাকতে দেখা যায়।
ওয়াল্টার রিডে যাওয়ার আগে টুইটারে রেকর্ড করা সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমি খুব ভালো আছি।’
হোয়াইট হাউজের চিকিৎসক সিন কুনলে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেয়া হয়েছে। এ চিকিৎসা পদ্ধতি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।
শুক্রবার ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। টুইটে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
চলতি সপ্তাহে প্রেসিডেন্টের সাথে বেশ কয়েকটি সফরে যাওয়া হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা হোপ হিকসের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়।
ট্রাম্প টুইটারে লেখেন, আজ রাতে মেলানিয়া ও আমি করোনা পজেটিভ শনাক্ত হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন ও সেরে ওঠা প্রক্রিয়া শুরু করব। আমরা একসাথে তা মোকাবিলা করব।
ভাইরাসের আক্রমণে শারীরিক পরিস্থিতি জটিল হওয়ার ঝুঁকিতে রয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প।
যুক্তরাষ্ট্র মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে এসেছে বলে মন্তব্য করা ট্রাম্প এবার নিজেই আক্রান্ত হলেন করোনায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা