কাল থেকে শুরু ওমরাহ
আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সীমিত পরিসরে ফের শুরু হতে যাচ্ছে ওমরাহ।
ওমরাহ চালুর তিন ধাপবিশিষ্ট পরিকল্পনার প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন। এ ছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববী নিবন্ধিত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এরই মধ্যে করোনা রোধে পবিত্র দুই মসজিদে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন ধাপের প্রথম ধাপ আগামীকাল ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এক হাজার করে ছয়টি দলে মোট ছয় হাজার লোক ওমরাহে অংশগ্রহণ করতে পারবেন। ১৮ অক্টোরব দ্বিতীয় ধাপে প্রতিদিন ১৫ হাজার লোক অংশগ্রহণ করতে পারবেন। ১ নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার লোক অংশ নিতে পারবেন। তৃতীয় ধাপে বিশ্বের সব সুনির্দিষ্ট দেশের মুসলিমরা অংশগ্রহণের সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চতুর্থ ধাপে ওমরাহ ও পবিত্র দুই মসজিদ স্বাভাবিক হবে।
ওমরাহে অংশগ্রহণের জন্য ‘ইতিমারনা’ অ্যাপের সাহায্যে নিবন্ধন করতে হয়। গত ২৭ সেপ্টেম্বর অ্যাপটি চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে এক লক্ষ ৮০ হাজার ৪১ জনের নিবন্ধন সম্পন্ন হয়। প্রথম ধাপে প্রতিটি দল ওমরাহের জন্য তিন ঘণ্টা সময় পাবে। তাওয়াফের সময় ওমরাহ পালনকারীদের নিয়ে চলার জন্য ১৬ জন দলনেতা থাকবেন। পবিত্র কাবা মসজিদে থাকা সব টয়লেট প্রতিদিন ছয়বার ধৌত করা হবে ও জীবাণুমুক্ত করা হবে। তা ছাড়া কার্পেট, হুইলচেয়ারসহ অন্য জিনিসপত্র নিয়মিত জীবাণুমুক্ত করা হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা