রেমডিসিভির দেওয়া হয়েছে ট্রাম্পকে
রেমডিসিভির দেওয়া হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। ট্রাম্পের অবস্থা এখনও ভালো আছে বলে জানিয়েছেন তিনি। খবর সিএনএন’র।
এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে শতভাগ কার্যকরী কোনও ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি। সম্প্রতি রাশিয়া একটি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে। তবে ট্রায়াল শেষ হওয়ার আগেই ঘোষণা দেওয়ায় সেটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে অনেকের।
এদিকে, করোনা উপসর্গ নিরাময়ে প্রচলিত কিছু ওষুধ ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশে। এর মধ্যে রেমডিসিভির অন্যতম। করোনা রোগীর জরুরি অবস্থায় এই ওষুধ প্রয়োগের অনুমতি রয়েছে যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্রের জিলিড সায়েন্সেস উৎপাদিত রিমডিসিভির একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পকেও রেমডিসিভির প্রয়োগ করা হয়েছে তার চিকিৎসকের বরাত দিয়ে টুইট করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলেহ ম্যাক এনানি। এরপর প্রেসিডেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “বিকালে ওয়াল্টার রিড ও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্টের অবস্থার পরবর্তী পর্যালোচনার জন্য প্রেসিডেন্টকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এটা জানিয়ে ভালো লাগছে যে, প্রেসিডেন্ট সেরে উঠছেন। তার অক্সিজেন সাপোর্ট লাগছে না। তবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা রেমডিসিভির থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাকে রেমডিসিভিরের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং তিনি আরামের সঙ্গে বিশ্রাম নিচ্ছেন।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা