স্ত্রীসহ করোনায় আক্রান্ত ট্রাম্প
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। শুক্রবার এক টুইটবার্তায় ট্রাম্প এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ফ্লোটুস (ফার্স্ট লেডি) ও আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা শিগগিরই কোয়ারেন্টিন ও আরোগ্য প্রক্রিয়া শুরু করব। আমরা একসঙ্গেই এই পরিস্থিতি মোকাবিলা করব।’
ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি এক বিবৃতিতে বলেন, বর্তমানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সুস্থ আছেন। দুইজনই হোয়াইট হাউজে থাকার পরিকল্পনা করেছেন।
এর আগে শীর্ষ সহকারী আক্রান্ত হওয়ার পর সস্ত্রীক কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছিলেন ট্রাম্প।
বৃহস্পতিবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে কোয়ারেন্টিনে আছেন তিনি।
এ নিয়ে এক টুইটবার্তায় ট্রাম্প জানিয়েছিলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তিনি ও মেলানিয়া করোনা পরীক্ষা করিয়েছেন। এখন তারা ফলের অপেক্ষায় আছেন।
বৃহস্পতিবার রাতে আরেক টুইটবার্তায় ট্রাম্প জানিয়েছিলেন, কোনো বিরতি না নিয়ে হিকস টানা কাজ করছিলেন। তার করোনা হয়েছে। বিষয়টি ভয়ংকর।
তিনি বলেছিলেন, ‘আমি ও ফার্স্ট লেডি করোনা পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি। এরই মধ্যে আমরা কোয়ারেন্টিনের প্রক্রিয়া শুরু করেছি।’
স্থানীয় সময় মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইও অঙ্গরাজ্যে যান। সে সময় তার সঙ্গী ছিলেন হিকস।
ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিকস। ছবি: এপি এক ছবিতে দেখা যায়, মাস্ক ছাড়া প্লেন থেকে ওহাইওর ক্লিভল্যান্ডে নামছেন হিকস।
পরের দিন বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সভায় ট্রাম্পের সঙ্গে ছিলেন হিকস।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারীদের মধ্যে ৩১ বছর বয়সী হিকসই প্রথম যিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া ফ্লোরিডার মায়ামিতে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না, সেটি এখনো পরিষ্কার নয়।
সূত্র: বিবিসি


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা