মার্কিন নির্বাচন: যেমন হল ট্রাম্প-বাইডেন প্রথম বিতর্ক
আসছে ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকায় শুরু হয়ে গেছে দেশটির প্রচলিত প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে প্রকাশ্যে বিতর্ক অনুষ্ঠান।তবে এই বিতর্ক বিশৃঙ্খলাপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন অনেকে।
মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার প্রথম বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।
যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তিনটি বিতর্কের প্রথমটি ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয়। এতে উপস্থাপনা করেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয় , দেড় ঘণ্টাব্যাপী বিশৃঙ্খলপূর্ণ বিতর্কে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেছে বাইডেন ও ট্রাম্প। বিতর্কে বাইডেন বলেন, করোনা নিয়ে প্রেসিডেন্টের কোনও পরিকল্পনা ছিল না। এর জবাবে ট্রাম্প বলেন, এটা ছিল চীনের ভুল। এরকম হওয়া কখনওই উচিৎ ছিল না। তবে আমরা দুর্দান্ত কাজ করেছি। এ সময় ট্রাম্প আরও বলেন, বাইডেন এমন পরিস্থিতিতে পড়লে পুরো দেশ বন্ধ করে দিতেন এবং পুরো দেশকে ধ্বংস করে দিতেন।
এদিকে ট্রাম্পের ১০ বছর আয়কর না দেওয়ার বিষয়ে বিতর্কে বাইডেন বলেন, আপনি মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট।। একজন স্কুল; শিক্ষকও আপনার চেয়ে বেশি আয়কর দেন। এর জবাবে আয়কর নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে অস্বীকার করেন ট্রাম্প। তবে ট্রাম্প বলেছেন, ব্যবসায়ী হিসেবে বুদ্ধি খাটিয়ে তিনি যথাসম্ভব কম আয়কর দেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় এবং শেষ বিতর্কটি অনুষ্ঠিত হবে ১৫ ও ২২ অক্টোবর।
এদিকে, প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে গঠিত স্বাধীন ও নিরপেক্ষ কমিশন জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।
১৯৬০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বিতর্কের প্রথা চলে আসছে। বিতর্কের ধরন সবসময়ই একই। উপস্থাপক প্রশ্ন করেন এবং প্রার্থীরা উত্তর দেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা