যুবরাজকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সৌদি নির্বাসিতদের দল গঠন
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সৌদি আরব থেকে নির্বাসিত কয়েক ব্যক্তি এ দল গঠন করেছেন এবং তাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
সৌদি আরবে গণতন্ত্রায়নের জন্য রাজা সালমানের আমলে এই প্রথম কোনো রাজনৈতিক দলের জন্ম হলো। যারা দলটি গঠন করেছেন তারা সবাই সৌদি শাসকগোষ্ঠী থেকে ভিন্ন মতাবলম্বী এবং নির্বাসিত জীবনযাপন করছেন।
গত বুধবার লন্ডনে ‘নিউ ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে এ রাজনৈতিক দল গঠিত হয়। গত কয়েক দশক ধরে সৌদি আরব আলে সৌদ বংশের মাধ্যমে শাসিত হয়ে আসছে এবং লন্ডনে বসে এ রাজনৈতিক দল কতটা সফলভাবে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে পারবে সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌদি আরব হচ্ছে চরমভাবে রক্ষণশীল একটি দেশ যেখানে সব রকমের রাজনৈতিক দল নিষিদ্ধ এবং রাজতন্ত্র ও সরকারের ভুলত্রুটি নিয়ে কোনো সমালোচনা করা হলে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড অনিবার্য।
১৯৩২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ উপনিবেশিকদের সহায়তায় আলে-সৌদ পরিবার থেকে ইবনে সৌদ দেশটিতে রাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেন। সেই থেকে শুধুমাত্র সৌদ পরিবার সৌদি আরব শাসন করে আসছে। সৌদি রাজতান্ত্রিক শাসকদের পেছনে আমেরিকা, ব্রিটেনসহ পাশ্চাত্যের বেশিরভাগ দেশের সমর্থন রয়েছে।
এসব দেশ মুখে গণতন্ত্রের কথা বললেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো রাজতান্ত্রিক শাসকের বিরুদ্ধে কথা বলে না। তাদের হাতে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হলেও তা নিয়ে কোনো টু শব্দ শোনা যায় না পশ্চিমা শাসকদের মুখে। সূত্র : পার্সটুডে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা