ইসলামভীতিকে পৃষ্ঠপোষকতা করছে ভারত: ইমরান
ইসলামভীতি ছড়ানোর পেছনে ভারতকে দায়ী করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, হিন্দু রাষ্ট্রটি ইসলামভীতি ছড়ানোয় পৃষ্ঠপোষকতা করছে।
শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারতে ইসলামভীতি বিরাজ করছে। ফলে দেশটিতে বসবাসরত প্রায় ২০ কোটি মুসলিম হুমকিতে পড়েছে।
ইমরান খান বলেন, “একটি দেশ আছে, দুঃখিত আমাকে তাদের ব্যাপারে বলতে হচ্ছে। দেশটি ইসলামভীতিকে পৃষ্ঠপোষকতা করছে, আর সেই দেশ হলো ভারত। আর এর পেছনের কারণ হলো- আরএসএস’র আদর্শ। আর এই আদর্শই আজ ভারতকে শাসন করছে।”
“তারা বিশ্বাস করে, ভারত হিন্দুদের জন্য বিশেষ একটি দেশ এবং সেখানে অন্যান্য জনসাধারণকে সমান চোখে দেখা হয় না।”
গত বছরের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার ভারতের কেন্দ্রীয় সরকার কেড়ে নেওয়ার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনামুখর ইমরান খান। জাতিসংঘের ভাষণেও তাই প্রকাশ পেল।
কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক ন্যায্যতার ভিত্তিতে জম্মু-কাশ্মীরের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি এবং স্থিতিশীলতা ফিরবে না।”
কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার পর থেকে সেখানে ভারতীয় নিরাপত্তাবাহিনীর তৎপরতা ব্যাপক বেড়েছে। হাজার তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। যখন-তখন কাশ্মীর বাসিন্দাদের বাড়ি ঘেরাও করা হচ্ছে। ইলেকট্রিক শক দেওয়াসহ কাশ্মীরবাসীদের ওপর ভারতীয়বাহিনী অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর।
গত এক বছরে কাশ্মীরে ‘প্যালেট-গান’ অ্যাটাকে আগত হয়েছে হাজার হাজার কাশ্মীরবাসী। ছড়রা বুলেটে চোখ হারিয়েছেন অনেকে। কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার পর চলতি বছরের মার্চ পর্যন্ত সাত মাস পার্বত্য অঞ্চলটি যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। সেখানে সকল ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়।
এসবের বর্ণনা দিয়ে শান্তিপূর্ণভাবে জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানে আহ্বান জানান পাকিস্তান প্রধানমন্ত্রী- “এসব গুরুতর লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই তদন্ত করা উচিত। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও মানবতার বিরুদ্ধে মারাত্মক অপরাধে জড়িত ভারতীয় কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনা উচিত।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা