আমেরিকা গেলেই ব্যাগভর্তি ময়লা কাপড় সঙ্গে নেন নেতানিয়াহু, কিন্তু কেন?
যখনই আমেরিকা সফরে যান, তখনই স্যুটকেস ভর্তি ময়লা কাপড় সঙ্গে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর সেই কাপড় ধুতে হয় মার্কিন সরকারি কর্মীদেরই। দীর্ঘদিন ধরে তিনি এমনটি করে আসছেন। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে রীতিমতো হতবাক মার্কিন কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও মিডল ইস্ট আই ’র।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সাংবাদিকেরা কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে বলে আসলেও এ প্রথম মার্কিন কর্মকর্তারা এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন।
নেতানিয়াহু সরকারি সফরে যুক্তরাষ্ট্রে আসলে মার্কিন প্রেসিডেন্টের গেস্ট হাউস ব্লেয়ার হাউসে উঠেন, যেটি হোয়াইট হাউসের উল্টোদিকে অবস্থিত। প্রতিবারই ইসরায়েল থেকে তিনি অনেকগুলো ব্যাগ ও সুটকেস সঙ্গে করে নিয়ে আসেন, যাতে ময়লা কাপড় ভর্তি থাকে। খবরে বলা হয়, সেসব ময়লা কাপড় বিনা পয়সায় মার্কিন কর্মী দ্বারা ধুয়ে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ব্লেয়ার হাউসে উঠা সব অতিথিদের জন্য কাপড় ধোয়া ও পরিষ্কারের জন্য লন্ড্রি ব্যবস্থা আছে। তবে রাষ্ট্রীয় অতিথি এবং তাদের পরিবার সফরকালীন পোশাক ধুতে সেই সেবা গ্রহণ করেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, “একমাত্র নেতানিয়াহুই সুটকেস ভর্তি ময়লা কাপড় নিয়ে এসে আমাদের দিয়ে ধুইয়ে নেন।”
শুধু একবার নয়, বারবার একই কাণ্ড করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই মার্কিন কর্মকর্তার ভাষ্য, “একাধিক সফরে একই ধরনের কাজ করার পর পরিষ্কার হয় যে, ইচ্ছা করেই তিনি এমনটি করেন।”
সংবাদমাধ্যমগুলো বলছে, নিজ দেশেও এমন অদ্ভুত আচরণের জন্য সমালোচিত নেতানিয়াহু।
২০১১ সালে ইসরায়েলি সাংবাদিক রাভিভ ড্রকারের একটি প্রতিবেদন থেকে প্রথম জানা যায় ময়লা কাপড় ধোয়া নিয়ে নেতানিয়াহু পরিবারের এই অভ্যাসের বিষয়টি।
এ মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের চুক্তি স্বাক্ষরের জন্য মার্কিন সফরে যান নেতানিয়াহু।
সপ্তাহজুড়ে সেই সফরে নেতানিয়াহু পরিবারসহ ইসরায়েলি কর্মকর্তার বাসভবনে থাকলেও রাষ্ট্রীয় খরচে লন্ড্রি সেবা নেন। বিষয়টি প্রকাশ পায় প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজেও।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা