ইমরান খানকে উৎখাতে পাকিস্তানে বিরোধী দলগুলোর 'ঐক্যজোট'
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ ও তাঁর সরকারকে উৎখাতের দাবিতে দেশটির অধিকাংশ বিরোধী দলের সমন্বয়ে একটি জোট গঠন করা হয়েছে। রবিবার আলোচনার মাধ্যমে এই জোটের রূপরেখা চূড়ান্ত হয়ছে। সম্মিলিত বিরোধী এই জোটের নাম দেওয়া হয়েছে 'পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট'।
এই জোটে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) যেমন আছে, তেমনই রয়েছে পাকিস্তান পিপলস পার্টি। তবে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করায় রবিবার বৈঠকে ছিলেন না নওয়াজ শরিফ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন তিনি। মুসলিম লীগের পক্ষে বৈঠকে ছিলেন তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ। এ ছাড়া হাজির ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। জেইউআইএফের প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমিকভাব পাকিস্তানজুড়ে তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড় তুলবে বিরোধী দলগুলো। ডিসেম্বরে হবে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন। দাবি আদায়ে ২০২১ সালের জানুয়ারিতে গোটা দেশ থেকে ইসলামাবাদমুখী বিশাল পদযাত্রার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বিরোধী দলগুলোর দাবি, ইমরান খান জালিয়াতি করে নির্বাচনে জিতেছিলেন এবং তাতে সহায়তা করেছিল পাক সেনাবাহিনী। তাই পাকিস্তানের রাজনীতিতে সেনার প্রভাব চলবে না। আনতে হবে নতুন দায়বদ্ধতা আইন। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পাকিস্তানের নির্বাচনব্যবস্থাকেও সংস্কার করতে হবে।
ভিডিও বার্তায় নওয়াজ শরিফ বলেছেন, 'আমাদের সংগ্রাম ইমরান খানের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, যারা যারা ইমরান খানকে ক্ষমতায় বসিয়েছেন। যারা তাঁর মতো অদক্ষ ব্যক্তিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনে (২০১৮ সালের) কারসাজি করেছিলেন এবং এভাবে দেশকে ধ্বংস করেছেন।'
নওয়াজ বলেন, 'গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশ চালাবে, সেই ব্যবস্থা করতে হবে। তারাই দেশের অর্থনীতি ঠিক করবে। বিদেশনীতিও তারা ঠিক করবে। প্রধানমন্ত্রীর পদে ইমরান অযোগ্য। তাঁকে সেনাবাহিনীই প্রধানমন্ত্রী করেছে এবং দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। তাই আমরা আগে সেনাবাহিনীর কবল থেকে দেশকে উদ্ধার করতে চাই।'
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা