যুক্তরাষ্ট্রে আগাম ভোট, জরিপে এগিয়ে বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চারটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার প্রথম দিনেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এদিন স্থানীয় সময় সকাল থেকে মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়ে পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানান ভোটাররা।
জয়ী হওয়ার দৌঁড়ে জনমত জরিপে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এ বছর করোনা মহামারির কারণে অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভিড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।
মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েল ক্লিয়ার পলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০ দশমিক ২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনের নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটারদের উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভার্জিনিয়ার একটি কেন্দ্রে দেখা গেছে, ভোটাররা সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একজন থেকে আরেকজনের দূরত্ব ছিল প্রায় ৬ ফুট। সবার হাতে ছিলো হ্যান্ড স্যানিটাইজার। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সবার আগে এসে লাইনে দাঁড়ান জেসন মিলার নামের এক ব্যক্তি।
৩৩ বছর বয়সী মিলার ওয়াশিংটন পোস্টকে বলেন, আমি সব সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেয়ায় প্রথম ব্যক্তি হতে চেয়েছি। ৪ বছর ধরে আমি এ দিনটির অপেক্ষায় ছিলাম।
নভেম্বরের ৩ তারিখ যুক্তরাষ্ট্রের সব রাজ্যে একযোগে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার তারিখ থাকলেও আগাম ভোটের সুবিধা থাকায় ৪ রাজ্যের নিবন্ধিত ভোটাররা মোটামুটি ৬ সপ্তাহ আগেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন।
এদিকে নিজেকে আবারও পুনর্নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দেশকে আবারও আগের জায়গায় প্রতিষ্ঠিত করতে যোগ্য প্রার্থীকে ভোট দানে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা