নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন আজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন আজ। এ উপলক্ষে ভারতজুড়ে এক সপ্তাহব্যাপী ‘সেবা শপথ’ কর্মসূচি উদযাপন করছেন বিজেপির নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা মোদির জন্মদিনটি পালন করছেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মোদির মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
টুইট করে রাষ্ট্রপতি জানান ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভ জন্মদিন ও আপনাকে শুভেচ্ছা। ঈশ্বর সর্বদা আপনাকে সুস্বাস্থ্যবান ও খুশি রাখুক এবং দেশ যেন আপনার মূল্যবান সেবা পেয়ে থাকে।’ টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব আঙিনায় ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি তিনি অনেক বছর ধরে দেশকে সেবা দিয়ে যাবেন।’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা। তার নেতৃত্ব প্রদান, দৃঢ় বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ফলে ভারত অভূতপূর্বভাবে উপকৃত হয়েছে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’
টুইট করে রাহুল লেখেন ‘প্রধানমন্ত্রী মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা।’
টুইট করে মোদিকে শুভেচ্ছা জানিয়ে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানান ‘আপনার জন্মদিনে শুভ কামনা। আপনার দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করছি। নতুন শক্তি নিয়ে ভারত সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রবল ইচ্ছাশক্তির জোরে সমগ্র বিশ্বে ভারত তার পরিচিতি প্রতিষ্ঠা করেছে।’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।’
বলিউড থেকেও শুভেচ্ছার বার্তা এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা রাওয়াত জানান, প্রধানমন্ত্রীর জন্য লাখ লাখ ভারতবাসী সম্মানিত ও অনুপ্রাণিত।’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে বিদেশ থেকেও। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, নেপালের প্রধানমন্ত্রী কে.পি.ওলি প্রমুখ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন সকালে বিদেশ থেকে মোদিকে প্রথম শুভেচ্ছা বার্তা দিয়ে ওলি জানান ‘ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এই দুই নেতা আরও গভীরভাবে কাজ চালিয়ে যাবে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা