চীনকে বড় ধাক্কা দিল থাইল্যান্ড, দক্ষিণ চীন সাগরে একা হয়ে পড়ছে চীন
দক্ষিণ চীন সাগরে একা হয়ে পড়ছে চীন। দেশটির সবচেয়ে শক্তিশালী মিত্র থাইল্যান্ড নিঃশব্দে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক থেকে পিছু হটছে। সম্প্রতি সাবমেরিন চুক্তি বাতিল করে চীনকে বড় ধাক্কা দিয়েছে থাইল্যান্ড। শুধু তা-ই নয়, দেশটি বঙ্গোপসাগরে একটি সংযোগ খাল খননের চীনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জনগণের ক্ষোভের মুখে চীন থেকে ৭২৪ মিলিয়ন ডলার ব্যয়ে দুটি সাবমেরিন কেনার চুক্তি স্থগিত করেছে থাইল্যান্ড সরকার। ২০১৫ সালে হওয়া চুক্তির আওতায় থাইল্যান্ড নৌবাহিনীর জন্য চীন থেকে সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেয়। এই চুক্তির অধীনে ২০১৭ সালে তিনটি সাবমেরিন কেনার বিষয় চূড়ান্ত হয়েছে। প্রথম সাবমেরিনটি ২০২৩ সালে সরবরাহ করার কথা চীনের। এরই মধ্যে প্রস্তাব ওঠে- ৭২৪ মিলিয়ন ডলার ব্যয়ে আরো দুটি সাবমেরিন আনা হোক। আগস্ট মাসে সংসদীয় উপকমিটি প্রস্তাবটি অনুমোদন করে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জনগণ ক্ষোভ প্রকাশ করতে থাকে- ‘অর্থনীতির পতন ঠেকানোর সংগ্রামে লিপ্ত থাই জনগণ সাবমেরিন চায় না।’ এর পরই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় থাই সরকার।
ইউরো এশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মালাক্কা সমস্যা’ সমাধানের জন্য চীন থাইল্যান্ডে একটি সংযোগ খাল খননের প্রস্তাব দেয়। ১২০ কিলোমিটার দীর্ঘ থাই খালটি চীনের মেরিটাইম সিল্ক রোড উদ্যোগের অবিচ্ছেদ্য অঙ্গ, যা চীনের উচ্চাভিলাষী ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের মূল উপাদান।
মালয় উপদ্বীপে অবস্থিত থাই খালটি ভারত মহাসাগরে যাওয়ার অন্যতম রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বেইজিং। এটা খনন করা হলে চীনের জন্য দ্বিতীয় সাগর রুট খুলে দিতে পারত। এ পথে চীনের নৌবাহিনী দ্রুতগতিতে দক্ষিণ চীন সাগরে নবনির্মিত ঘাঁটিগুলো থেকে ভারত মহাসাগরে যেতে পারবে। যার ফলে দেশটির নৌ সেনাদের মালয়েশিয়ার দক্ষিণ অংশ হয়ে আরো ৭০০ মাইল ঘুরে আসতে হবে না। এ কারণে থাইল্যান্ডের এ খালটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে চীন। তবে চীনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে থাইল্যান্ড।
ফরেন পলিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসল উদ্বেগ হলো এই খালটিতে চীনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে সেটা মিয়ানমার এবং কম্বোডিয়ার মতো দরিদ্র দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর স্বাধীনতাকে আরো ক্ষুণ্ন করবে। দেশগুলো এরই মধ্যে চীনা হস্তক্ষেপের কারণে তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে। দেশগুলোর নাগরিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।
থাইল্যান্ড চীনা খাল খনন প্রকল্প প্রস্তাব বাতিল করায় সেটা নয়াদিল্লির জন্য স্বস্তি হিসেবে এসেছে। চীনের উদ্দেশ্য সফল হলে থাই খাল হয়ে ভারতকে ঘিরে ফেলতে পরিষ্কার পরিকল্পনা নিতে পারত বেইজিং।
: ইউরো এশিয়ান টাইমস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা