যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই হাজারো ঘরবাড়ি, মৃত বেড়ে ৩৫
করোনা পরিস্থিতির মধ্যে নতুন বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। দাবানলে পুড়ছে দেশটির পশ্চিম উপকূলের অঙ্গরাজ্যগুলো।
আলজাজিরা’র খবরে বলা হয়েছে, দাবানলে পুড়ে ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন এলাকায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। মৃতদের অধিকাংশই ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বাসিন্দা।
ক্যালিফোর্নিয়ায় আগস্ট থেকে শুরু হওয়া এ দাবানল ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও। এর মধ্যে হাজার হাজার ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ছয়টির মতো ছোট শহর। জ্বলছে ৪০ লাখ একর বনভূমি। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়েছেন লাখ লাখ মানুষ।
ওরেগনের জরুরি সেবা দপ্তর জানিয়েছে, দাবানল ছড়িয়ে পড়া অঙ্গরাজ্যটিতে ২২ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
বাতাসের তোড়ে একের পর এক আবাসিক এলাকাকে আক্রান্ত করছে দাবানল। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, দক্ষিণ মেডফোর্ডের ৫ মাইল দূরে ফোনিক্স-ট্যালেন্ট কমিউনিটির শত শত ঘরবাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে দাবানলে আক্রান্ত এলাকার পরিস্থিতি দেখতে সোমবার পশ্চিম উপকূলীয় এলাকা পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়াতে নেমে তিনি আসন্ন নির্বাচনের প্রচারণা সারেন, যাতে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় দাবানলের প্রসঙ্গ।
তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের দাবিকে নাকচ করে দিয়ে বলেন, বন ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এ দাবানলের সৃষ্টি।
শনিবার বাইডেন জানিয়েছিলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে জনজীবনে দাবানলের মতো এসব দুর্ভোগ নেমে আসছে। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা বিশ্বাস করতে চাচ্ছেন না। বাস্তবতাকে এড়িয়ে চলছেন।
তার জিজ্ঞাসা, ট্রাম্পের এ জলবায়ু সমস্যার অস্বীকার যদি আরও চার বছর থাকে, তাহলে কত শহরতলি দাবানলে পুড়বে? কত কত এলাকা বন্যায় প্লাবিত হবে?


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা