এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে ওমান?
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপন করতে পারে আরেক উপসাগরীয় আরব দেশ ওমান।
ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানানো এবং সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দামন্ত্রীর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।
ইসরায়েলের সঙ্গে বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে ওমান স্বাগত জানিয়েছে বলে রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়। দেশটি আশা করছে, এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি অর্জনে অবদান রাখবে।
ডন জানায়, আমিরাতের পর দ্বিতীয় উপসাগরীয় আরব দেশ হিসেবে বাহরাইন শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেওয়া এক বিবৃতিতে ওমান সরকার বলেছে, ‘ওমান মনে করে কিছু আরব দেশের নেওয়া এই কৌশলগত পদক্ষেপ ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় শান্তি অর্জনে অবদান রাখবে।’
গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রী কয়েক দিন আগে বলেছিলেন, ওমানও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে।
অবশ্য এখন পর্যন্ত আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিককরণের ঘোষণাকে স্বাগত জানালেও ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনের ঘোষণাকে ফিলিস্তিনিদের অধিকার ও আল-আকসা মসজিদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ফিলিস্তিনিদের ‘পিঠে ছুরি মারার’ শামিল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি নেতারা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা