ফের লকডাউনে যাচ্ছে ইসরায়েল
ইসরায়েলে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। এ জন্য দ্বিতীয় দফায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটিতে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করল দেশটি। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এ লকডাউন শুরু হবে। এদিন থেকে ইহুদিদের নববর্ষ উৎসব ‘রশ হাশানাহ’ শুরু। এ উৎসব চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
রবিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, দেশে করোনা শনাক্তের হার বেড়েছে। সম্প্রতি প্রতিদিন ৪ হাজার করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ কারণে স্কুল-কলেজ ও শপিং সেন্টার বন্ধসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে তিন সপ্তাহের জন্য লকডাউন করা হবে। ৯০ লাখ মানুষের দেশ ইসরায়েলে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক গড়ে তিন হাজার করে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হচ্ছে।
করোনাভাইরাসের কারণে গত মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত প্রথম দফা লকডাউন ছিল ইসরায়েল। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬০৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৯ জনের। দ্বিতীয় দফা লকডাউন আরোপের প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির আবাসনমন্ত্রী ইয়াকোভ লিৎজমান। তার বক্তব্য, আবার বিধিনিষেধ আরোপ করা হলে ইহুদিরা তাদের আসন্ন ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবে না।
নববর্ষ পালন ছাড়াও আগামী ২৭ সেপ্টেম্বর ইহুদি ধর্মালম্বীরা তাদের সবচেয়ে পবিত্র দিন ‘ইওম কিপুর’ পালন করবে। এ কারণে পদত্যাগের ঘোষণা দেয়ার পাশপাশি দল নিয়ে সরকারি জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন লিৎজমান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা