হত্যার জন্য পুরস্কার ঘোষণা; যে ৬ ব্যক্তির মাথার দাম ৭৬০ কোটি টাকা!
পৃথিবীর বিভিন্ন দেশে হত্যার জন্য পুরস্কার ঘোষণার রেকর্ড রয়েছে। আর এতে ওই মানুষগুলোর মাথার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। মাথার দাম নির্ধারণ করা ব্যক্তিদের তালিকায় এমন ৬ জনের নাম রয়েছে যারা প্রভাবশালী।
এ তালিকায় ডোনাল্ড ট্রাম্প যেমন আছেন তেমনি আছেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনও। চলুন জানা যাক কার মাথার কত দাম!
ডোনাল্ড ট্রাম্প, ৮০ মিলিয়ন ডলার: ইরানের কুর্দ বাহিনীর প্রধান জেনারেল কাসিম সোলেইমানি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হওয়ার পরই প্রতিশোধের হুমকি দেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এসময় ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করা হয়। তার মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার বা প্রায় ৬৫০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে এই তহবিল সংগ্রহে ইরানের প্রত্যেক নাগরিককে এক ডলার করে দেওয়ার আহ্বান জানানো হয়। সালমান রুশদি, ৩৪ লাখ ডলার: বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ ভারতীয় লেখক সালমান রুশদির চতুর্থ উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’-এর জন্য মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে ১৯৮৯ সালে। ধর্ম অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের তখনকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির মাথার জন্য ২৮ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২০১৬ সালে ৩৪ লাখ ডলার বা প্রায় ৩০ কোটি টাকা করা হয়েছে।
হামজা বিন লাদেন, ১০ লাখ ডলার: ২০১৮ সালের মার্চে জঙ্গি সংগঠন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের মাথার দাম ১০ লাখ ডলার বা প্রায় আট কোটি টাকা স্থির করে যুক্তরাষ্ট্র। পরের বছরই তার মৃত্যুর খবর আসে। তবে কবে, কোথায়, কিভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
আয়মান আল-জাওয়াহিরি, ২৫ লাখ ডলার: আল কায়েদার প্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরিকে জীবিত বা মৃত ধরিয়ে দেয়া বা তার অবস্থান জানানোর জন্য ২৫ লাখ ডলার বা প্রায় ২১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
আবু বকর আল-বাগদাদি, ২৫ লাখ ডলার: জঙ্গি সংগঠন আইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদির মাথার জন্যও ২৫ লাখ ডলার বা প্রায় ২১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ২৬ অক্টোবর এক বিবৃতিতে ডনাল্ড ট্রাম্প জানান, উত্তর-পশ্চিম সিরিয়ায় এক অভিযানের সময় নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমা ফাটিয়ে বাগদাদি মৃত্যুবরণ করেছেন।
লার্স ভিকস, এক লক্ষ ডলার: ২০০৭ সালে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর বিকৃত ছবি আঁকায় সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকসের মাথার দাম এক লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা ধরে তাকে হত্যার আহ্বান জানায় জঙ্গি সংগঠন আল কায়েদা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা