ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৩

ইসরাইলের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে আমিরাতের নেতৃত্বে শেখ আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
ইসরাইলের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে আমিরাতের নেতৃত্বে শেখ আবদুল্লাহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ইসরাইল ও আরব আমিরাতের মধ্যকার শান্তিচুক্তি সইয়ের অনুষ্ঠানে উপসাগরীয় দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ।

আগামী ১৫ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আল-অ্যারাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে।

বুধবার এক বিবৃতিতে আমিরাত জানায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে আমিরাত-ইসরাইল ঐতিহাসিক শান্তিচুক্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে উচ্চ-পদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ আবদুল্লাহ।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওয়াশিংটনে এই ঐতিহাসিক চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আর অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, হোয়াইট হাউসে চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণে আগামী সপ্তাহে ওয়াশিংটনের উদ্দেশ্যে দেশ ছাড়তে পেরে আমি গর্বিত।

গত ১৩ আগস্ট এই চুক্তি সইয়ের কথা ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এর আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আঠারো মাস আলাপ হয়েছে বলে দাবি করা হয়।

উপরে