তেল উৎপাদন নিয়ে সৌদি বাদশাহকে যা বললেন পুতিন
তেল উৎপাদনের অংশীদারিত্ব ও করোনাভাইরাসের টিকা উৎপাদন নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ টিকা কিনতে পারেন বলে সৌদি বাদশাহ ফোনে আভাস দিয়েছেন। খবর আরব নিউজের।
খবরে বলা হয়, টেলিফোন সংলাপে সৌদি আরবের বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। বিশেষ করে তেল উৎপাদনকারী জোট ওপেক+জোটের মধ্যে তাদের অংশীদারিত্বের ওপর জোর দেয়া হয়।
সোমবার অনুষ্ঠিত ওই ফোনালাপে এনইওএম এবং মস্কোর মধ্যে নতুন মেগা উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেন তারা।
এ ছাড়া দুই দেশের সরকারপ্রধান দুই মাসের মধ্যে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের অধীনে কাজ করা ও রাশিয়া যে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে তা নিয়েও তারা আলোচনা করেন।
আরব নিউজ জানিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাদশা সালমান। একই সঙ্গে তিনি ওপেকে রাশিয়ান ফেডারেশনের স্থিতিশীলতা অর্জনে গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্ব দেন। গুরুত্ব দেন তেলের বাজারে ভারসাম্যের ওপর।
অন্যদিকে জ্বালানি খাতে সৌদি আরবের সহযোগিতাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন পুতিন। তেলের বাজার নতুন করে চাপের মুখে পড়ায় এ দুই নেতা এমন আলোচনা করেন।
গত চার মাসে এ নিয়ে অনেক দেনদরবার হয়েছে। ওপেকে সবচেয়ে বড় দুই তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া।
টেলিফোন সংলাপে করোনাভাইরাসের টিকা নিয়ে দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন পুতিন।
রাশিয়ার দাবি অনুযায়ী, তারা বিশ্বে করোনাভাইরাসের টিকা স্পুটনিক-ভি প্রথম তৈরি করেছে। সেই টিকা সরকারি পর্যায় থেকে অনুমোদন দেয়া হয়েছে।
রাশিয়ায় তা মানুষের ওপর ব্যাপক হারে পরীক্ষা চালানোর জন্য গুরুত্বপূর্ণ ধাপের কাজ সৌদি আরবের অংশীদারিত্বে করছে রাশিয়া। এরই মধ্যে এ টিকা প্রয়োগ করা হচ্ছে রাশিয়ায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা