চিন ছেড়ে ভারতে বিনিয়োগ করলে মিলবে পুরস্কার, বাণিজ্যিক সংস্থাগুলিকে বার্তা জাপানের
চিন-জাপান দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়া পর্যন্ত চিনাভূমিতে আগ্রাসন চালিয়েছিল রাজকীয় জাপ বাহিনী। নানজিং গণহত্যার মতো ঘটনা আজও ভোলেনি চিনারা। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পালটেছে। আগ্রাসনের নীতি ছেড়ে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে জাপান। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সম্প্রসারণবাদী নীতি নিয়েছে চিন। ফলে জাপান-সহ অধিকাংশ পড়শি দেশের সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়েছে বেজিং। এহেন পরিস্থিতিতে, কমিউনিস্ট দেশটিকে শিক্ষা দিতে অর্থনীতির ময়দানে মোর্চা খুলেছে টোকিও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ২৩.৫ বিলিয়ন ইয়েন বা ২২১ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গড়েছে জাপান। চিন থেকে যে সমস্ত জাপানি বাণিজ্যিক সংস্থা তাঁদের কারখানা ভারতে স্থানান্তরিত করবে এই তহবিল থেকে তাদের বিশেষ ছাড় বা সাবসিডি দেবে টোকিও। গত এপ্রিল মাসে করোনা আবহে চিন থেকে ফের জাপানে কারখানা স্থানান্তরিত করলে বাণিজ্যিক সংস্থাগুলিকে কর ছাড় দেওয়ার জন্য ২ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছিল শিনজো আবে প্রশাসন। তবে শুধু ভারত নয়, চিন থেকে বাংলাদেশে কারখানা সরিয়ে নিলেও জাপানি সংস্থাগুলি এই বিশেষ ছাড়ের সুবিধা পাবে। গত জুলাই মাসে জাপানের অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বিখ্যাত ফেসমাস্ক নির্মাতা Iris Ohyama ও Sharp Corp-সহ প্রায় ৫৭টি কোম্পানি প্রায় ৫৩৬ মিলিয়ন মার্কিন ডলারের ছাড় পাবে। এছাড়াও, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড ও অন্য দক্ষিণ এশীয় দেশগুলিতে কারখানা সরিয়ে নেওয়ায় আর ৩০টি বাণিজ্যিক সংস্থাকে বিশেষ ছাড় দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, অতি আগ্রাসী নীতির ফলে লরমে বিশ্বে একঘরে হয়ে পড়ছে চিন। দক্ষিণ চিন সাগরের দখল নিয়ে ভিয়েতনাম, জাপান্, মালয়েশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশের সঙ্গে বিবাদে জড়িয়েছে বেজিং। শুধু তাই নয়, ভারতের জমিতেও আগ্রাসন চালিয়েছে লালফৌজ। তাই কমিউনিস্ট দেশটিকে শিক্ষা দিতে অর্থনীতির ময়দানে মহড়া শুরু করেছে তাইওয়ান, জাপান, ভারত ও আমেরিকা-সহ একাধিক দেশ। সব মিলিয়ে এহেন পদক্ষেপে রীতিমতো ধাক্কা খেয়েছে বেজিং।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা