রাশিয়ান টিকার ট্রায়ালকে নিরাপদ বলল ল্যানসেটও
তৃতীয় ধাপের ট্রায়াল শেষ না করে রাশিয়া যে টিকা জাতীয়ভাবে অনুমোদন দিয়েছে তার প্রথম দুই ধাপের ট্রায়ালের ফলাফলকে ‘নিরাপদ এবং কার্যকরী’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট। ‘স্পুটনিক ভি’ টিকাটির অনুমোদনের সময় রাশিয়া একে শতভাগ নিরাপদ বলে দাবি করেছিল।
রাশিয়ার অমন দাবি ওই সময় অনেক দেশ আমলে নেয়নি। কারণ পুতিনের দেশ কোনো ডেটা তখন প্রকাশ করেনি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও দেয়নি। এই প্রথম বিশ্বমানের কোনো জার্নালে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করলো।
ল্যানসেটে শুক্রবার প্রকাশিত ফলাফলের উদ্ধৃতি দিয়ে নিরপেক্ষ গবেষকেরা বলছেন, ‘এটি উৎসাহজনক কিন্তু ছোট।’
একটি টিকার বৈশ্বিক অনুমোদনের জন্য তিন ধাপের ফলাফলকে বিবেচনা করা হয়। এর মধ্যে তৃতীয় ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধাপের ট্রায়ালে হাজার-হাজার মানুষকে যুক্ত করা হয়। সেই তুলনায় প্রথম দুই ধাপে থাকে হাতেগোনা কয়েক জন।
রাশিয়া ইতিমধ্যে তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু করেছে।
ল্যানসেটে যে ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে ৭৬ জন মানুষের কথা বলা হয়েছে, যারা স্বেচ্ছায় ট্রায়ালে অংশ নিয়েছিলেন।
টিকাটি সব অংশগ্রহণকারীর শরীরে ২১ দিনের ভেতরে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করেছে। পাশাপাশি ৪২ দিনের ভেতরে টিকা সংক্রান্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কারো শরীরে দেখা যায়নি।
‘স্পুটনিক ভি’তে টি-সেলও উৎপন্ন হয়েছে, যা থেকে মানুষের দীর্ঘ মেয়াদি সুরক্ষা মিলবে।
ল্যানসেটের দেয়া তথ্য অনুযায়ী, এই দুই ধাপের ট্রায়াল হয়েছে রাশিয়ার দুটি হাসপাতালে।
প্রাথমিক ট্রায়ালের এই ফলাফল আশার আলো দেখালেও এখনই টিকাটিকে শতভাগ কার্যকরী বলতে নারাজ ল্যানসেট। তারাও তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা