ভারত মহাসাগরে তেলের জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারত মহাসাগরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং ডিজেল রয়েছে ওই ট্যাংকারে। খবর ডয়চে ভেলে’র।
প্রতিবেদনে বলা হয়, দুই লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল এবং এক হাজার ৭০০ টন ডিজেল নিয়ে কুয়েত থেকে রওনা হয়েছিল নিউ ডায়মন্ড ট্যাংকার নামে জাহাজটি। ভারতের পারাদ্বীপে যাওয়ার পথে বৃহস্পতিবার শ্রীলঙ্কা বন্দরের কাছে হঠাৎ আগুন লেগে যায় জাহাজটিতে। তবে শ্রীলঙ্কা এবং ভারতের নৌসেনাদের প্রচেষ্টায় জাহাজটির আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ট্যাংকারটিতে ২৩ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৮ জন ফিলিপিনো এবং ৫ জন গ্রিক। আগুন নেভাতে গিয়ে দুজন কর্মী আহত হন বলে জানা গেছে। তার মধ্যে একজন এখনও নিখোঁজ। বাকিদের পানামার ফ্ল্যাগ লাগানো একটি জাহাজ প্রাথমিকভাবে উদ্ধার করে।
এরপরই শ্রীলঙ্কার নৌ বাহিনীর ছোট ছোট নৌকা জাহাজের সামনে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা জানিয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এখনও তেল লিক হওয়ার সম্ভাবনা আছে।
শ্রীলঙ্কার নৌসেনার বক্তব্য, তেল লিক হলে তা মোকাবিলা করার মতো ব্যবস্থা তাদের নেই। ভারত এর মধ্যেই নৌ বাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে। আরও দু’টি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। তেল লিক হলে ভারতীয় নৌ সেনারা সেটি মোকাবিলা করবে বলে জানা গেছে।
কিছুদিন আগেই জাপানের একটি ট্যাংকার থেকে তেল লিক করেছিল মরিশাসের কোরাল রিফে। ওই ঘটনায় কয়েক হাজার টন তেল পানিতে মিশে গেলে প্রকৃতির ভয়াবহ ক্ষতি হয়েছিল। শ্রীলঙ্কার নৌ সেনারা জানিয়েছে, ফের যাতে ওই ধরনের ঘটনা না ঘটে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে। সূত্র: মেট্রো, রয়টার্স।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা