সপরিবারে করোনায় আক্রান্ত ‘দ্য রক’
বিশ্বের সবচেয়ে দামি অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন সপরিবারে মহামারী করোনায় সংক্রমিত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে রক ভক্তদের জানান, তিনিসহ স্ত্রী ও দুই মেয়ের কভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।
এ ব্যাপারে ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন ডোয়াইন জনসন। সেখানে নিজের কথা উল্লেখ করে তিনি জানান, স্ত্রী লরেন হাশিয়ান এবং দুই মেয়ে জেসমিন (৪) ও টিয়ানা (২) এ ভাইরাসে আক্রান্ত হন। সঙ্গে তিনি আরো জানান, বর্তমানে তাদের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই। অর্থাৎ, বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে তিনি সেরে উঠছেন।
সাবেক রেসলার ও হলিউড তারকা ডোয়াইন জনসন বলেন, আমি আপনাদের বলতে পারি যে, পরিবার হিসাবে এটি সহ্য করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠিন বিষয় ছিলো। খুব বাজেভাবে আহত হওয়ার চেয়েও কঠিন হলো করোনায় পজিটিভ হওয়া। নিয়মানুবর্তিতা, মাস্ক পরা ও জনসমাবেশ এড়িয়ে চলার কথাও মনে করিয়ে দেন তিনি।
পরে ‘ইতিবাচক’ মনোভাব ধরে রাখার কথা বলে সেই ভিডিওটি শেষ করেন ডোয়াইন জনসন।
প্রসঙ্গত, ফোর্বসের বার্ষিক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকার শীর্ষে রয়েছেন ডোয়াইন জনসন। ২০১৯ সালের ১ জুন থেকে ২০২০ সালের ১ জুন পর্যন্ত আয়ের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে ফোর্বস।
যেখানে ডোয়াইন জনসন গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এর মধ্যে নেটফ্লিক্সে নিজের পরবর্তী মুভি ‘রেড নোটিশ’র জন্য পেয়েছেন ২৩.৫ মিলিয়ন ডলার। এছাড়া নিজের প্রোডাকশন কোম্পানি এবং আন্ডার আর্মারের সঙ্গে চুক্তি থেকে এই অর্থ আয় করেছেন জনসন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা