মোদির টুইটার ‘হ্যাক’ করে টাকা দাবি
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টুইটারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করে সমর্থকদের কাছে টাকা দাবি করা হয়েছে।
অ্যাকাউন্ট থেকে কয়েক দফা টুইট করে মোদির সমর্থকদের কাছে একটি ত্রাণ তহবিলে অর্থ দান করার আহ্বান জানানো হয়। এই অর্থ বিট কয়েনের মাধ্যমে দান করতে বলা হয়েছে।
এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা এ বিষয়ে অবগত আছে। তারা হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। মোদির ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে বেশ কয়েকবার প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ঘটল। এর আগে গত জুলাই মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকউন্ট হ্যাক হয়।
সে সময় হ্যাকাররা ওই অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণে নিয়ে বিটকয়েন এর বিভিন্ন ভুয়া পোস্ট টুইট করে। নিরাপত্তা ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অনেকের টুইটার অ্যাকাউন্ট থেকে বিটকয়েন লেনদেনের ভুয়া প্রস্তাব দেয়া হয়ছিল। বিল গেটস, জেফ বেজোসের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিটকয়েন দ্বিগুণ করে দেয়ার প্রস্তাব এসেছে।
কয়েক হাজার ডলার বিটকয়েন দিলে ৩০ মিনিটের মধ্যে তার দ্বিগুণের বেশি ফিরিয়ে দেয়া হবে এমন প্রস্তাব দিয়ে টুইটার পোস্ট ছড়িয়ে দেয়া হয়েছিল অ্যাপল, মাইক্রোসফটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে।
মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই পরিস্থিতি খতিয়ে দেখছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে অন্যা কোনো অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়েছে কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা