প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠাকে আবেগঘন চিঠি সোনিয়া গান্ধীর
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জির মৃত্যুতে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির উদ্দেশে চিঠি লিখেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। আবেগঘন ওই চিঠিতে সহকর্মী প্রণবের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সোনিয়া।
সোনিয়া গান্ধী বলেন, গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। দশকের বেশি সময় ধরে প্রণব জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন।
সোনিয়ার চিঠি নিচে তুলে ধরা হলো-
‘প্রিয় শর্মিষ্ঠা, যদিও আপনার শ্রদ্ধেয় বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন, তবু তার মৃত্যুসংবাদ একটা বিরাট ধাক্কা। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কীভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন।
যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা। দলমত-নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে তার হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গেছেন। গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি-ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তার সঙ্গে কাজ করার। তার কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং সর্বদা তার স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।
এই শোকের সময় আপনার, আপনার দাদা এবং গোটা পরিবারের জন্য আমার প্রার্থনা। প্রণবদা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তার আত্মা শান্তি লাভ করুক।
আন্তরিক শোকসহ সোনিয়া গান্ধী’
গত সোমবার বিকেলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি না ফেরার দেশে পাড়ি জমান। উপমহাদেশের গুণী এ রাজনীতিবিদের মৃত্যুতে দেশ-বিদেশের রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা