২৫০ বছরের সাজা হতে পারে পর্নো তারকা রন জেরেমির
প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবির অভিনেতা রন জেরেমির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ২৫০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে আছে তেরজন নারীর ওপর যৌন সহিংসতা, যাদের মধ্যে তের বছরের এক কিশোরীও রয়েছে। লস অ্যাঞ্জেলসের সরকারি আইনজীবীরা এই তথ্য জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৬৭ বছরের এই পর্নো তারকার বিরুদ্ধে এর আগে ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে চারজন নারীকে ধর্ষণ অথবা হামলার অভিযোগ ওঠে। তবে সম্প্রতি আলোচনায় আসা যৌন সহিংসতার ঘটনা ঘটেছে ২০০৪ সালের দিকে।
পর্নোগ্রাফির জগতে রন জেরেমি খুব বড় একটি নাম, যিনি চার দশক জুড়ে সতেরোশ’র বেশি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করেছেন।
অভিযোগ প্রমাণিত হলে তার ২৫০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
রন জেরেমির আসল নাম রোনাল্ড জেরেমি হায়াত। তাকে গত জুন মাসে আদালতে হাজির করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ২৫ ও ৩০ বছর বয়সী দুজন নারীকে ধর্ষণ করেছেন। এ ছাড়া ৩৩ ও ৪৬ বছরের আরও দুজন নারীর ওপর হামলা করেছেন।
সেই সময় অভিযোগ নাকচ করে জেরেমির আইনজীবী বলেছিলেন, তার মক্কেল ‘চার হাজারের বেশি নারীর উপপতি’ এবং ‘নারীরাই তার প্রতি নিজেকে বিলিয়ে দেয়’।
তবে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, জেরেমিকে আদালতে হাজির করার পরবর্তী কয়েক দিনে তার বিরুদ্ধে যৌন সহিংসতার আরও কিছু অভিযোগ পান আইনজীবীরা।
নতুন অভিযোগের মধ্যে রয়েছে ১৩ জন নারীর ওপর অন্তত ২০ বার ধর্ষণ এবং যৌন হামলার মতো অভিযোগ। ভুক্তভোগীদের বয়স হবে ১৫ থেকে ৫৪ বছর।
সর্বশেষ যৌন হামলার ঘটনা ঘটেছে গত নববর্ষের দিনে হলিউডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে।
২০১৭ সালে রোলিং স্টোন ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, জেরেমির বিরুদ্ধে অনেক নারী যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে আপত্তিকর স্পর্শ, ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি ও যৌন হামলা। তবে ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, ‘কখনোই কাউকে ধর্ষণ করেননি।’
সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে অভিনয় করার জন্য গিনেস বুকের রেকর্ডে নাম উঠেছে জেরেমির। ২০০১ সালে তাকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়। বেশ কিছু কম্পিউটার গেম, হলিউডের সিনেমা এবং মিউজিক ভিডিওতেও তিনি অভিনয় করেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা