জাপানের নতুন প্রধানমন্ত্রী কে, জানা যাবে ১৪ সেপ্টেম্বর
অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি ১৪ সেপ্টেম্বর ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে।
এ ব্যাপারে মঙ্গলবার বা বুধবার এলডিপি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পার্টির পদধারীদের মধ্যে সীমিত পরিসরে হবে এই ভোটাভুটি। এ ব্যাপারে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রার্থী যারা হবেন তাদেরকে ৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে।
ক্ষমতাসীন এলডিপি’র পার্লামেন্টারি ভোটে নেতৃত্ব নির্বাচনের পর সমর্থন আদায়ে তা সংসদে তোলা হবে। সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য প্রার্থী দিতে পারে বিরোধী দলগুলোও। তবে সেটা কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রধানমন্ত্রী হবেন ক্ষমতাসীন দলের নির্বাচিত নেতাই।
উল্লেখ্য, স্বাস্থ্য সমস্যার কারণে গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান শিনজো আবে। অন্ত্রজনিত ‘আলসারেটিভ কোলাইটিস’ পুরোনো রোগ আবারও তাকে ভোগাচ্ছে।
শারীরিক অসুস্থতা নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে যেতে পারবেন না বলে জানান অ্যাবে- “আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াব। আমার মনে হচ্ছে, জনগণ বিশ্বাস করে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আত্মবিশ্বাসের সঙ্গে আমি পালন করে যেতে পারব না।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা