যুক্তরাষ্ট্র এবং আমিরাত- ইসরাইলের ঐতিহাসিক বৈঠক
মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মতে হয়। সে উপলক্ষ্যে প্রথমবারের মতো ইসরাইলের বিমানবন্দর থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আবুধাবিতে পৌছেছেন। এটিই ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রথম বাণিজ্যিক বিমানের ফ্লাইট। খবর ভয়েস অব আমেরকিার।
এর আগে মিশর ও জর্ডান ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। রয়েছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দূত অ্যাভি বারকোভিটস এবং ইরানের দূত ব্রায়ান হুক।
অন্যদিকে ইসরাইলি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মীর বেন-সাব্বাত, এবং এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমানে আরোহণের আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কুশনার বলেন, "যদিও এটি একটি ঐতিহাসিক বিমান যাত্রা, আমরা আশা করি এটি মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও আরও ঐতিহাসিক ঘটনার সূচনা করবে।" বেন-শববত বলেন, এই সফরের লক্ষ্য চিকিত্সা, বাণিজ্য, প্রযুক্তি ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতার ভিত্তি স্থাপন করা।
সফরকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা তাদের সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।
ইসরাইল ১৯৪৮ সালে রাষ্ট্র হিসেবে গঠিত হওয়ার পর তৃতীয় আরব দেশ হিসেবে আমিরাত তাদেরকে স্বীকৃতি দিয়েছে। গত শনিবার আমিরাত ১৯৭২ সাল থেকে ইসরাইলকে বয়কট করার কার্যকর একটি আইনের পরিবর্তন আনে। এ মাসের প্রথম দিকে দেশ দুটির মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ চালু করা হয়েছিল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা