প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, দেশটির বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, আসামের মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মাসহ বিজেপি, কংগ্রেসের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, 'ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জীর মৃত্যুতে ভারত শোক প্রকাশ করছে। তিনি দেশের উন্নয়নের গতিপথে অসামান্য অবদান রেখে গিয়েছেন।'
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রণব মুখার্জি কংগ্রেসের রাজনীতি করলেও ভারতে দল-মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা করতেন। প্রণব মুখার্জির মৃত্যুকে 'ব্যক্তিগত ক্ষতি' আখ্যা দিয়ে টুইট করেছেন বিজেপি সরকারের মন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি লিখেছেন, জনজীবনে প্রণবদার অবদান অপরিসীম। সমাজের সব শ্রেণির মানুষ তাকে শ্রদ্ধা করতেন। তার মৃত্যুতে ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল। ভারতের ইতিহাস, কূটনীতি, জননীতি এমনকি প্রতিরক্ষা বিষয়েও তার গভীর জ্ঞান ছিল। বিজেপি মন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার ক্যারিয়ার দেশের জন্য অনেক বেশি সম্মানের। তিনি একজন অভিজ্ঞ নেতা যিনি দেশকে মন-প্রাণ উৎসর্গ করে সেবা করেছেন।
উল্লেখ্য, ৯ আগস্ট রবিবার রাতে প্রণব মুখার্জি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সেদিন রাত ১২টায় তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অপারেশন হয়, তার আগে রীতি মেনে কোভিড পরীক্ষা করা হলে দেখা যায় তিনি পজিটিভ।
উল্লেখ্য, প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এর আগে একাধিক মন্ত্রণালয়ে তিনি কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা