ভারতে ফের চলন্ত বাসে ধর্ষণ
ভারতের উত্তরপ্রদেশে চলন্ত বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন দিল্লির এক যুবতী। স্মার্টফোন থেকে হেল্পলাইনে ফোন করায়, পুলিশ তাকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। মেয়েটির মেডিক্যাল টেস্ট করিয়ে পুলিশ বাড়িতে তাকে পৌঁছে দেয়। অভিযুক্ত ধর্ষককে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে।
পুলিশে এফআইআর থেকে জানা গেছে, শনিবার একটি প্রাইভেট বাসে চেপে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে দিল্লিতে ফিরছিলেন ওই যুবতী। তিনি দিল্লিরই বাসিন্দা। বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় ভোরের দিকে তাকে ধর্ষণ করা হয়। সেসময় বাসের অন্য যাত্রীরা ঘুমোচ্ছিলেন। 'ধর্ষক' ওই বাসেরই হেলপার। ঘটনার পর, বিধ্বস্ত অবস্থায় ১১২ হেল্পলাইনে ফোন করেন নির্যাতিতা। বাসের মধ্যে যৌন নিগ্রহের কথা জানান।
পুলিশ মথুরার মান্ট টোলপ্লাজায় ওই বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। বেসরকারি বাসটি টোলপ্লাজায় পৌঁছলে, ওই যুবতীকে পুলিশকে তা জানান। নির্যাতিতা যুবতীর সঙ্গেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়। আরও যাত্রী থাকায় নির্দিষ্ট গন্তব্যের জন্য বাসটিকে ছেড়ে দেওয়া হয়। তার আগে বাসে উঠে প্রয়োজনীয় অনুসন্ধান সেরে নেয় পুলিশ। ঘটনার তদন্তকারী অফিসার জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে রবি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই বাসের ক্লিনার। থানায় নিয়ে গিয়ে দু-জনের সঙ্গেই কথা বলে পুলিশ। নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে পুলিশ তাকে দিল্লিতে পৌঁছে দেয়।
অভিযুক্তকে প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পারে, রবির বাড়ি উত্তরপ্রদেশের বহরাইচ জেলায়। সে ওই প্রাইভেট বাসটির ক্লিনার।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা