কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনে সহিংস বিক্ষোভ
সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে কোরআন পোড়ানোর এক ঘটনার জেরে শহরের ক্ষুব্ধ মুসলিমরা সহিংস বিক্ষোভ করেছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে গত শুক্রবার উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল।
গত শুক্রবার রাতে ওই বিক্ষোভের সময় কিছু তরুণ গাড়িতে আগুন দেন এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়েন।
সুইডেনের প্রতিবেশী দেশ ডেনমার্কের উগ্র ডানপন্থি ও অভিবাসীবিরোধী নেতা রাসমোস পালুদান গত শুক্রবার সুইডেনের মামলো শহরের কোরআন অবমাননার ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু সুইডেনের পুলিশ ওই শহরে প্রবেশের আগেই তাঁকে আটক করে ডেনমার্কে পাঠিয়ে দেয়। পালুদান এর আগে ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় জড়িত ছিলেন। সুইডিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই বছরের জন্য পালুদানের সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডেনমার্কের ওই উগ্র ইসলামবিদ্বেষী নেতা এর আগে পবিত্র কোরআনের অবমাননা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাঁকে এক মাসের জেল দেওয়া হয়েছিল। পালাদুনের দলের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে ইসলামবিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তাঁর সাজা হয়।
সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার কোরআন অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে।
সুইডেনের মালমোতে বসবাস করেন বাংলাদেশি সাংবাদিক তাসনীম খলিল। তিনি জানান, রাসমুস পালাদুনের অনুসারীরাই কোরআন পুড়িয়েছে বলে ধারণা করা যায়।
তাসনীম খলিল জানান,একটি সাইকেল চালানোর রাস্তায় গোপনে এপালাদুনের অনুসারীরা কোরআন পুড়িয়েছে। এ ঘটনাটি তারা নিজেরাই ভিডিও করেছে। এরপর তারা এটি একটি ওয়েবসাইটে আপলোড করেছে।
তাসনীম খলিল বলেন, যারা এ কাজ করেছে, তারা এর পক্ষে একটি হাস্যকর যুক্তি দিচ্ছে। তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য তারা এ কাজ করছে। অথচ সুইডেনের আইন অনুযায়ী এটা বেআইনি, কারণ এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণার ছড়ানো হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা