১ সেপ্টেম্বর থেকে উহানে খুলছে সব স্কুল
চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সেখান থেকে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে উহানে নতুন করে সংক্রমণ নেই অনেক দিন। সবকিছুই স্বাভাবিক রূপ ফিরে এসেছে। তাই স্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শহরটির দুই হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। তবে, শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার সময় মাস্ক পরতে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে উহান কর্তৃপক্ষ। একইসঙ্গে স্কুলগুলোকেও রোগনিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রাখতে, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে ও গাদাগাদি এড়াতে বলা হয়েছে। এ ছাড়াও, স্কুলগুলোকে প্রতিদিনের অবস্থা নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষকে রিপোর্ট দিতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মধ্য চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯। অতি ছোঁয়াচে এই রোগে বিশ্বজুড়ে এরই মধ্যে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার। আর আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি।
করোনা ভাইরাসের আঁতুড়ঘর হলেও এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে চীন। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা খুবই কম। অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশটি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা