যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিরোধে আমিরাত-ইসরায়েল, বৈঠক বাতিল
সম্পর্ক স্বাভাবিক ঘোষণার পর মার্কিন যুদ্ধবিমান কেনা নিয়ে আপত্তি তোলায় ইসরায়েলের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে আরব আমিরাতের।
এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছে আবুধাবি। আলজাজিরার খবর।
১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয় সংযুক্ত আরব আমিরাতের।
ওই চুক্তির পুরস্কার হিসেবে আমিরাতকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে সম্মত হয় হোয়াইট হাউস।
এ ব্যাপারে ট্রাম্পের ইঙ্গিতও পাওয়া যায়। গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
আগামী ছয় মাসের মধ্যে এ নিয়ে আমিরাতের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে মার্কিন নিরাপত্তার এক সূত্রে জানা যায়।
তবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেতে আরব আমিরাত অনেকটা মরিয়া হলেও এতে নাখোশ ইসরায়েল।
আমিরাতের কাছে এই যুদ্ধবিমান বিক্রির প্রকাশ্য বিরোধিতা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি জানান, আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রির যে কোনও উদ্যোগের বিরোধিতা করবে তার দেশ।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, আমিরাতকে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধবিমান সরবরাহে ইসরায়েলের আপত্তিতে শুক্রবার ত্রিদেশীয় একটি বৈঠক অনুষ্ঠানের কথা ছিল।
তবে এরই মধ্যে ওই বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে আমিরাত। ফলে পুরোদমে সম্পর্ক স্থাপনের চুক্তির পর ইসরায়েল-আমিরাতের মধ্যে নতুন টানাপোড়েন দেখা দিল।
এক্সিওস বলেছে বৈঠক বাতিল করে ইসরায়েলের প্রতি আমিরাত এ বার্তা দিতে চায় যে, যুদ্ধবিমান কেনা নিয়ে নেতানিয়াহুর আপত্তি দুই দেশের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক চুক্তির লঙ্ঘন।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইসরায়েলসহ মিত্র দেশগুলোর কাছে এফ-৩৫ বিক্রি করে থাকে যুক্তরাষ্ট্র। তবে মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় আরব দেশগুলোর কাছে এ যুদ্ধবিমান বিক্রি করে না ওয়াশিংটন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা